মি. 'ক' এবং মি. 'খ' এর আচরণের মধ্যে কোনটিকে তুমি সমর্থন কর? যুক্তি দাও।
উত্তর: মি. 'ক' ও মি. 'খ' এর আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ সরকারব্যবস্থার মধ্যে আমি 'ক' এর আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ সরকার ব্যবস্থাকে সমর্থন করি । উদ্দীপকে মি. 'ক' এর আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ সরকার ব্যবস্থা হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা। অন্যদিকে মি. “খ” এর আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ সরকার হলো একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা। এ দু'টির মধ্যে সংসদীয় সরকারব্যবস্থা বেশি সমর্থনযোগ্য । কেননা এ শাসনব্যবস্থার জনগণ প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকে । সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। অন্যদিকে একনায়কতন্ত্রে একনায়ক তার কার্যাবলির জন্য কারো কাছে দায়বদ্ধ থাকে না। ফলে এটি একটি দায়িত্বহীন শাসন ব্যবস্থায় পরিণত হয়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা জনমতভিত্তিক শাসনব্যবস্থা। অন্যদিকে, একনায়কতন্ত্রে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। এখানে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়। মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থা নমনীয় শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থায় সরকারকে সহজেই পরিবর্তন করা যায়। কিন্তু একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় ক্ষমতার অতি কেন্দ্রীকরণ হয়ে থাকে। সরকারের সকল ক্ষমতা তারই হাতে কুক্ষিগত থাকে। যার কারণে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। ফলে সুশাসনও নিশ্চিত হয় না । উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, মি 'ক' এর আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ সংসদীয় সরকার ব্যবস্থা, মি 'খ' এর আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে উত্তম। আর তাই আমি মি 'ক' এর আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থাকে সমর্থন করি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
মি. 'ক' এবং মি. 'খ' এর আচরণের মধ্যে কোনটিকে তুমি সমর্থন কর? যুক্তি …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর