উদ্দীপকে 'P [গণিত] দেশে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? তার গুণসমূহ উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকে 'P [গণিত] দেশে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে সকল ক্ষমতা সংবিধানের মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। এককেন্দ্রিক শাসনব্যবস্থার যেসব গুণের কথা উল্লেখ করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো, এতে ক্ষমতার বিভক্তিকরণ না থাকায় ক্ষমতা বিভাজন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় না। একটি একক অখণ্ড জাতীয় নীতির জন্য সরকার প্রকৃত অর্থে ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থার অন্যতম গুণ হলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। রাষ্ট্রীয় ক্ষমতা একটি কেন্দ্র থেকে পরিচালিত হয় বলে বলিষ্ঠ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। ক্ষুদ্র রাষ্ট্রগুলোর জন্য এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিশেষভাবে উপযোগী। ক্ষুদ্র রাষ্ট্রে সরকার পরিচালনার ক্ষেত্রে এককেন্দ্রিক ব্যবস্থা দক্ষতা ও উৎকর্ষতার প্রকাশ ঘটাতে পারে। এককেন্দ্রিক শাসনব্যবস্থার অন্যতম গুণ হলো এর ব্যয় সংকোচন। এককেন্দ্রিক শাসনব্যবস্থায় সারা দেশে একই ধরনের আইন চালু থাকায় প্রশাসনিক জটিলতা অপেক্ষাকৃত কম হয়। এছাড়া অভিন্ন আইনের মাধ্যমে প্রশাসন পরিচালিত হওয়ায় এটি অনেক সুদৃঢ় হয়। এককেন্দ্রিক সরকারে নাগরিকদের আনুগত্য একটি মাত্র কেন্দ্রীয় সরকারের কাছে প্রদর্শন করতে হয়। এখানে আঞ্চলিকতার কোনো গুরুত্ব নেই । তাই দৃঢ় জাতীয় সংহতি প্রতিষ্ঠিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'P দেশে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? তার গুণসমূহ উল্…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর