'Q [গণিত] দেশের সরকারব্যবস্থার সাফল্যের শর্তাবলি আলোচনা করো।
উত্তর: 'Q [গণিত] দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। উদ্দীপকে দেখা যায়, 'Q [গণিত] একটি বৃহৎ রাষ্ট্র। তার অনেকগুলো অঞ্চল রয়েছে। কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সরকারের ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে না। এসব বিষয় 'Q [গণিত] রাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থাকেই ইঙ্গিত করে। তবে যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে সফল করার জন্য কতগুলো শর্ত রয়েছে। যেমন- যুক্তরাষ্ট্রীয় মনোভাব ব্যতীত যুক্তরাষ্ট্রের সাফল্য সম্ভব নয়। ভৌগোলিক নৈকট্য যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার অন্যতম শর্ত। ভৌগোলিক নৈকট্য ছাড়া বিভিন্ন প্রদেশের অধিবাসীদের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হয় না। যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম শর্ত হলো ভাষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐক্য, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা যেগুলোকে যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার অন্যতম শর্ত বলে অনেকে মতপ্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সাফল্যের অন্যতম প্রধান শর্ত হলো সংবিধানের প্রাধান্য। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার স্রষ্টা সংবিধান। সৎ, দেশপ্রেমিক ও সুযোগ্য নেতৃত্ব ছাড়া যুক্তরাষ্ট্র সফল হয় না। এছাড়াও সুস্থ দলব্যবস্থা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, উপযুক্ত শিক্ষার বিস্তার ও রাজনৈতিক চেতনা, আর্থিক সামর্থ্য প্রভৃতি যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার সফলতার অন্যতম শর্ত। পরিশেষে বলা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের সবচেয়ে বড় শক্তি হলো সুশিক্ষিত, সচেতন, দায়িত্বশীল নাগরিকবৃন্দ এবং তাদের যথাযথভাবে পরিচালিত করার জন্য সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব। তাই একথা সত্য যে, সুনাগরিক এবং যোগ্য নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সাফল্যের জন্য অপরিহার্য শর্ত ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'Q দেশের সরকারব্যবস্থার সাফল্যের শর্তাবলি আলোচনা করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর