তুমি কী মনে কর উদ্দীপকে বর্ণিত 'L [গণিত] বিভাগের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের 'L [গণিত] বিভাগ দ্বারা সরকারের আইন বিভাগকে বোঝানো হয়েছে। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার উদ্ভবের ফলে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় আইনসভার ক্ষমতা ও ভূমিকা অনেকাংশে হ্রাস পেয়েছে। এছাড়াও নিম্নোক্ত কারণে আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে। আইন বিভাগ বা আইনসভার কার্যপরিধি ও গুরুত্ব হ্রাস পাওয়ার প্রধান কারণ হচ্ছে দলীয় ব্যবস্থার প্রচলন। দলীয় ব্যবস্থার ফলে আইনসভার ক্ষমতা হ্রাস পেয়েছে। দলের শক্তি ও নিয়মানুবর্তিতা রক্ষার জন্য দলীয়, নির্দেশ ও আদেশ পালন করতে গিয়ে আইনসভার সদস্যগণ স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারেন না। শাসন বিভাগের প্রধানই সাধারণত আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হন। এতে আইনসভার পরিবর্তে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। পার্লামেন্টারি ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে আইনসভা ভেঙে দেওয়ার ক্ষমতা থাকায় আইনসভার সদস্যগণ পুতুলে পরিণত হয়েছে। এছাড়া পররাষ্ট্র সংক্রান্ত ও অর্থসংক্রান্ত কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে। দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, কর্মচারি নিয়োগ, বদলি পদোন্নতি, অধ্যাদেশ প্রভৃতি ক্ষেত্রে বর্তমানে আইনসভার কর্মকাণ্ড ক্রমান্বয়ে কমে যাচ্ছে। বর্তমানে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির ফলে আইনসভার কার্যক্রম দিন দিন হ্রাস পাচ্ছে। পরিশেষে বলা যায়, উপরোক্ত বাস্তব কারণগুলোর ফলেই আইনসভার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। তবে প্রকৃতপক্ষে সব দেশের আইনসভার ক্ষমতা হ্রাস পেয়েছে একথা বলা যায় না। এখনো সংসদীয় সরকার ব্যবস্থার দেশগুলোতে আইনসভা আস্থা হারালে শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কী মনে কর উদ্দীপকে বর্ণিত 'L বিভাগের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর