উদ্দীপকের “?” চিহ্নিত স্থানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? উক্ত বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত সরকারের অঙ্গটি হলো বিচার বিভাগ। সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি প্রদান করে ও নিরপরাধকে মুক্তি দেয় এবং জনগণের অধিকার রক্ষা করে, তাকে বিচার বিভাগ বলে। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের ভূমিকা অপরিসীম। আর বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইন ও শাসন বিভাগের প্রভাব বা নিয়ন্ত্রণমুক্ত থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনা করার ক্ষমতাকে বোঝায়। বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ নিম্নরূপ: বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইন বিষয়ে অভিজ্ঞ, সৎ, সাহসী এবং দলীয় রাজনীতির সাথে প্রত্যক্ষ সম্পর্কহীন ব্যক্তিদেরকে বিচারপতি পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। বিচারক নিয়োগের ক্ষেত্রে শাসন বিভাগের মাধ্যমে সরাসরি নিয়োগ পদ্ধতিই উত্তম। এক্ষেত্রে বিচারকমণ্ডলীর সমন্বয়ে গঠিত একটি স্থায়ী কমিটির সুপারিশক্রমে শাসন বিভাগের মাধ্যমে বিচারক নিয়োগ করা জরুরি। বিচারকদের কার্যকালের স্থায়িত্ব, বেতন-ভাতার সুবিধা, যথাসময়ে পদোন্নতি প্রভৃতি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখে। তাই বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব বিধান করতে হবে। কেননা কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত থাকলে বিচারকরা নির্ভয়ে ও সততার সাথে বিচারকাজ সম্পাদন করতে পারেন। বিচারকদের জন্য আকর্ষণীয় বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। ফলে তারা সৎ ও নির্লোভ থাকবে এবং হীনম্মন্যতায় ভুগবেন না। এছাড়াও যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সময়মত বিচারকদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সর্বোপরি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইন ও শাসন বিভাগের প্রভাবমুক্ত থাকা অত্যাবশ্যক। পরিশেষে বলা যায়, স্বাধীন বিচার বিভাগ আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য পূর্বশর্ত। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া ব্যক্তি অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য উপরে বর্ণিত বিষয়গুলো গুরুত্বসহকারে বাস্তবায়ন করা প্রয়োজন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের “?” চিহ্নিত স্থানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? উক্ত…
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর