উদ্দীপকে বর্ণিত 'খ' রাষ্ট্রের স্বরূপ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'খ' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান রয়েছে। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কেন্দ্র ও প্রদেশসমূহের মধ্যে সাংবিধানিকভাবে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে গঠিত সরকারকে বোঝায়। যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে। উদ্দীপকে দেখা যায়, 'খ' রাষ্ট্রটি কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজনের মাধ্যমে পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রেও দেখা যায়, সেখানে দ্বৈত সরকারব্যবস্থা বিদ্যমান। যথা: কেন্দ্রীয় ও প্রাদেশিক। আবার রাষ্ট্রটির রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ভারত, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া প্রভৃতি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান । সুতরাং 'খ' রাষ্ট্রের বৈশিষ্ট্য বিচারে বলা যায় সেখানে যুক্তরাষ্ট্রীয় সরকারের স্বরূপ প্রতিফলিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'খ' রাষ্ট্রের স্বরূপ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর