শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত 'ক' এবং 'খ' রাষ্ট্রদ্বয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে এককেন্দ্রিক এবং 'খ' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। উক্ত রাষ্ট্রদ্বয়ের মধ্যে বহুবিধ বৈসাদৃশ্য রয়েছে। ভৌগোলিকভাবে ক্ষমতা বণ্টনের নীতি অনুযায়ী সরকারের দুটি ধরন হলো যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় আইনসভা দেশের একমাত্র সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। রাষ্ট্রের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় কেন্দ্রীয় সরকার একমাত্র ক্ষমতার অধিকারী হয় না। সেখানে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজিত হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় দেশের সংবিধান লিখিত বা অলিখিত, সুপরিবর্তনীয় বা দুষ্পরিবর্তনীয় যেকোন ধরনের হতে পারে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দেশের সংবিধান অবশ্যই লিখিত ও দুষ্পরিবর্তনীয় হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় দেশের নাগরিককে শুধু কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত থাকতে হয়। আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় নাগরিককে কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়। উল্লিখিত দুটি সরকার ব্যবস্থার মধ্যে এককেন্দ্রিক শাসনব্যবস্থা শক্তিশালী সরকার গঠনে সহায়ক। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি এবং আলাদা নীতির ভিত্তিতে পরিচালিত হয় বলে শাসনব্যবস্থা দুর্বল হয়ে থাকে। এককেন্দ্রিক সরকার ব্যয়বহুল নয়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যয়বহুল। এককেন্দ্রিক সরকারের প্রাদেশিক স্বায়ত্তশাসন নেই। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রদেশগুলোর স্বায়ত্তশাসন সংবিধান কর্তৃক স্বীকৃত। পরিশেষে বলা যায়, ওপরের আলোচনায় উল্লিখিত 'ক' এবং 'খ' রাষ্ট্রে যথাক্রমে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার মধ্যকার বৈসাদৃশ্যগুলো ফুটে উঠেছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত 'ক' এবং 'খ' রাষ্ট্রদ্বয়ের মধ্যে তুলনামূলক আলোচনা…

উদ্দীপক

'ক' রাষ্ট্রের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী এবং একটি কেন্দ্র থেকে সমগ্র রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়। 'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন। অন্যদিকে 'খ' রাষ্ট্রটি কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজনের মাধ্যমে পরিচালিত হয়। উক্ত 'খ' রাষ্ট্রটির রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। তাই 'ক' ও 'খ' রাষ্ট্র দুটির মধ্যে কিছুটা সাদৃশ্য ও বৈসাদৃশ্য প্রতীয়মান হয়।

Sylhet · 2019

উত্তর

সরকার হচ্ছে সার্বভৌম রাষ্ট্রের এমন সংগঠন, যার মাধ্যমে রাষ্ট্রীয় আইন, বিধি প্রয়োগ ও শাসন কাজ পরিচালিত হয়।

উত্তর

সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আইনভঙ্গকারীকে শাস্তি প্রদান করে তাকে বিচার বিভাগ বলে। ব্যক্তির সাথে ব্যক্তির বা ব্যক্তির সাথে রাষ্ট্রের বিরোধ দেখা দিলে বিচার বিভাগ আইনের আলোকে তার মীমাংসা ও ন্যায়বিচার করে থাকে। দুষ্টের দমন ও শিষ্টের পালন' পাশাপাশি প্রত্যেক দেশের বিচার বিভাগই রাষ্ট্রের আইন-কানুন অনুযায়ী বিচারকার্য সম্পাদন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সচেষ্ট থাকে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'খ' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান রয়েছে। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কেন্দ্র ও প্রদেশসমূহের মধ্যে সাংবিধানিকভাবে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে গঠিত সরকারকে বোঝায়। যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে। উদ্দীপকে দেখা যায়, 'খ' রাষ্ট্রটি কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজনের মাধ্যমে পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রেও দেখা যায়, সেখানে দ্বৈত সরকারব্যবস্থা বিদ্যমান। যথা: কেন্দ্রীয় ও প্রাদেশিক। আবার রাষ্ট্রটির রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ভারত, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া প্রভৃতি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান । সুতরাং 'খ' রাষ্ট্রের বৈশিষ্ট্য বিচারে বলা যায় সেখানে যুক্তরাষ্ট্রীয় সরকারের স্বরূপ প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে এককেন্দ্রিক এবং 'খ' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। উক্ত রাষ্ট্রদ্বয়ের মধ্যে বহুবিধ বৈসাদৃশ্য রয়েছে। ভৌগোলিকভাবে ক্ষমতা বণ্টনের নীতি অনুযায়ী সরকারের দুটি ধরন হলো যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় আইনসভা দেশের একমাত্র সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। রাষ্ট্রের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় কেন্দ্রীয় সরকার একমাত্র ক্ষমতার অধিকারী হয় না। সেখানে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজিত হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় দেশের সংবিধান লিখিত বা অলিখিত, সুপরিবর্তনীয় বা দুষ্পরিবর্তনীয় যেকোন ধরনের হতে পারে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দেশের সংবিধান অবশ্যই লিখিত ও দুষ্পরিবর্তনীয় হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় দেশের নাগরিককে শুধু কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত থাকতে হয়। আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় নাগরিককে কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়। উল্লিখিত দুটি সরকার ব্যবস্থার মধ্যে এককেন্দ্রিক শাসনব্যবস্থা শক্তিশালী সরকার গঠনে সহায়ক। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি এবং আলাদা নীতির ভিত্তিতে পরিচালিত হয় বলে শাসনব্যবস্থা দুর্বল হয়ে থাকে। এককেন্দ্রিক সরকার ব্যয়বহুল নয়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যয়বহুল। এককেন্দ্রিক সরকারের প্রাদেশিক স্বায়ত্তশাসন নেই। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রদেশগুলোর স্বায়ত্তশাসন সংবিধান কর্তৃক স্বীকৃত। পরিশেষে বলা যায়, ওপরের আলোচনায় উল্লিখিত 'ক' এবং 'খ' রাষ্ট্রে যথাক্রমে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার মধ্যকার বৈসাদৃশ্যগুলো ফুটে উঠেছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।