উদ্দীপকে উল্লেখিত সরকারগুলো একই পদ্ধতির সরকারের ভিন্নরূপ— ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকারগুলো অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা হলো গণতান্ত্রিক সরকারব্যবস্থার দুটি ভিন্নরূপ । রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি সাধারণত জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। তিনি একই সাথে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান এবং এখানে একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন। তারা উভয়েই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। এক্ষেত্রে বিধান হলো সংসদ সদস্যদের ভোটে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তিনি সংসদ সদস্যদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী রাজনৈতিক দলের একজন সাংসদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবেন। রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ শাসিত উভয় ব্যবস্থার সরকার তাদের কাজের দায়বদ্ধতা রয়েছে। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় শাসক তার কাজের জন্য জনগণের কাছে দায়ী থাকেন। আর মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় শাসন কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের কাজের জন্য জাতীয় সংসদের কাছে দায়ী থাকেন। তাই বলা যায়, রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা গণতান্ত্রিক সরকারব্যবস্থার দুটি ভিন্নরূপ। উদ্দীপকে দেখা যায়, বিশাল একটি বই পড়ে জানতে পারল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একই ধরনের সরকারব্যবস্থা প্রচলিত আছে। ক্ষমতার বণ্টনের নীতি অনুসারে এই দুই দেশের সরকার পরিচালনা পদ্ধতি ভিন্ন। অর্থাৎ বাংলাদেশের মন্ত্রিপরিষদ শাসিত এবং যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যামান। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের পরিচালক এবং সব ক্ষমতার অধিকারী। আর সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে। বাংলাদেশের শাসন বিভাগ রাষ্ট্র পরিচালনা করে এবং আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত সরকার ব্যবস্থা হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দুটি ভিন্নরূপ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সরকারগুলো একই পদ্ধতির সরকারের ভিন্নরূপ— ব্যাখ্যা …
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর