'A [গণিত] ও 'B [গণিত] কলামের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ সরকারব্যবস্থার মধ্যে তুমি কোনটিকে অধিক দায়িত্বশীল ব্যবস্থা বলে মনে করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'A [গণিত] কলামের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার, আর 'B [গণিত] কলামের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। এর মধ্যে আমি সংসদীয় সরকারকে অধিক দায়িত্বশীল মনে করি। যে শাসনব্যবস্থায় শাসনসংক্রান্ত ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে তাকে সংসদীয় সরকার বলে। অপরদিকে, যে শাসনব্যবস্থায় শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে । উদ্দীপকের 'B [গণিত] কলামে রয়েছে অনুগত মন্ত্রিসভা, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ, আইনসভা নিয়ন্ত্রণমুক্ত ও তুলনামূলকভাবে স্থিতিশীল সরকার। এসব রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য। এ ধরনের শাসনব্যবস্থায় শাসন বিভাগ সাধারণত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়। কিন্তু, সংসদীয় সরকারব্যবস্থায় শাসন বিভাগ অর্থাৎ, মন্ত্রিসভা তাদের সকল নীতি, সিন্ধান্ত ও কাজের জন্য আইনসভার নিকট দায়ী। জনপ্রতিনিধিদের মধ্য থেকে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয় বিধায় শাসনবিভাগ সর্বদাই আইনসভার নিকট দায়িত্বশীল থাকে। শাসন ক্ষমতার প্রকৃত অধিকারী মন্ত্রিসভার কর্মকাণ্ডে আইনসভার সংখ্যাগরিষ্ঠের অভিমত প্রতিফলিত হয়। সরকার তার সকল কাজের জন্য প্রত্যক্ষভাবে আইনসভার কাছে এবং চূড়ান্তভাবে জনগণের বা নির্বাচকমণ্ডলীর কাছে দায়িত্বশীল থাকে । পরিশেষে বলা যায়, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে সংসদীয় সরকারই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনপ্রতিনিধি তথা জনগণের নিকট দায়বদ্ধ থাকে। তাই একথা বলা যায়, সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার অধিক দায়িত্বশীল।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'A ও 'B কলামের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ সরকারব্যবস্থার মধ্যে…
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর