শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা আলোচনা করো।
উত্তর: শাসন বিভাগের ওপর উক্ত বিভাগ তথা আইনসভা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ আরোপ করে। আইনসভা আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং শাসন বিভাগের প্রত্যাশিত আইনের প্রস্তাবকে অনুমোদন অথবা নাকচ করার মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় এ নিয়ন্ত্রণ পরোক্ষভাবে করা হয়। কিন্তু, সংসদীয় সরকারব্যবস্থায় শাসন বিভাগের ওপর আইনসভার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বজায় থাকে। মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকারব্যবস্থায় শাসন বিভাগকে তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকতে হয়। আইনসভার আস্থা হারালে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদীয় সরকারব্যবস্থায় আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। আইনসভা প্রশ্ন জিজ্ঞাসা, মুলতুবি প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, নিন্দা প্রস্তাব, বিতর্ক ও আলাপ- আলোচনা প্রভৃতির মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় আইনসভা অভিশংসনের মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। আইন বিভাগের আস্থার ওপর শাসন বিভাগের ক্ষমতা নির্ভরশীল। পরিশেষে বলা যায়, আইনসভার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। আইনসভার এরূপ নিয়ন্ত্রণের মাধ্যমে শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করা সম্ভব হয়। তাই শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আইনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা আলোচনা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর