ছক-৩ তোমার পাঠ্যবইয়ের কোন বিভাগের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: ছক-৩ পাঠ্যবইয়ের বিচার বিভাগের সাথে সাদৃশ্যপূর্ণ। সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে তাকে বিচার বিভাগ বলে। ব্যক্তির সাথে ব্যক্তি বা ব্যক্তির সাথে রাষ্ট্রের বিরোধ দেখা দিলে তার মীমাংসা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিচার বিভাগের সৃষ্টি হয়েছে। নাগরিকদের স্বাধীনতা ও অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। উদ্দীপকের ছক-৩ এ দেখা যায়, এটি এমন একটি বিভাগের বৈশিষ্ট্য যা দুষ্টের দমন ও শিষ্টের পালন করে। সংবিধানের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো মীমাংসা করে। জনগণের মৌলিক অধিকারের রক্ষক হিসেবে কাজ করে এবং এটি জনগণের সর্বশেষ আশ্রয়স্থল। এ বিষয়গুলো দ্বারা মূলত বিচার বিভাগের কার্যাবলি প্রকাশ পায়। কেননা বিচার বিভাগ সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে। এ বিভাগ জনগণের মৌলিক অধিকারেরও রক্ষক হিসেবে কাজ করে। বিচার বিভাগ দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে। অর্থাৎ, জনগণ ন্যায়বিচারের জন্য বিচার বিভাগের কাছেই শেষ আশ্রয় গ্রহণ করে । তাই বলা যায়, ছক-৩ বিচার বিভাগের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ছক-৩ তোমার পাঠ্যবইয়ের কোন বিভাগের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর