উদ্দীপকে বর্ণিত 'P [গণিত] বিভাগ তোমার পঠিত কোন বিভাগের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'P [গণিত] বিভাগটি আমার পঠিত শাসন বিভাগের ইঙ্গিত বহন করে। সরকারের দ্বিতীয় অঙ্গ হলো শাসন বিভাগ। সরকারের যে বিভাগ আইন বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে তাকে শাসন বিভাগ বলে। এক্ষেত্রে রাষ্ট্রের প্রধান নির্বাহী থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিযুক্ত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলেই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] ও 'Y [গণিত] দুই বন্ধু সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে আলোচনা করছিল। 'X [গণিত] বলল সরকারের 'L [গণিত] বিভাগ আইন প্রণয়ন করলেও তা বাস্তবায়ন করে 'P [গণিত] বিভাগ অর্থাৎ শাসন বিভাগ। এখানে আইন বাস্তবায়নের মধ্য দিয়ে শাসন বিভাগের কার্যাবলি সম্পর্কিত ধারণার ইঙ্গিত পাওয়া যায়। শাসন বিভাগ দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারি কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি, অবসর ভাতা প্রদান, বেতন-ভাতাদি নির্ধারণ ও প্রদান, প্রশাসনিক নিয়মাবলি প্রণয়ন, জরুরি আইন, অধ্যাদেশ প্রভৃতি প্রণয়ন করে থাকে। অর্থ ব্যয় করার পাশাপাশি এ বিভাগকে অর্থ সংগ্রহও করতে হয়। এছাড়া আধুনিক জনকল্যাণকর রাষ্ট্রে শাসনবিভাগ জনস্বাস্থ্য, জনশিক্ষা, কৃষি, শিল্প, বাণিজ্য, যোগাযোগ, অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন প্রভৃতি কাজে লিপ্ত হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় 'P [গণিত] বিভাগটি শাসন বিভাগের ইঙ্গিত বহন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'P বিভাগ তোমার পঠিত কোন বিভাগের ইঙ্গিত বহন করে? ব্…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর