উক্ত প্রতিষ্ঠানটি সার্বভৌম প্রকৃতির- প্রমাণ কর।
উত্তর: উক্ত প্রতিষ্ঠানটি তথা আইন বিভাগ সার্বভৌম প্রকৃতির -মন্তব্যটি যথার্থ । রাষ্ট্রের শাসনকার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের যে বিভাগ প্রয়োজনীয় আইন প্রণয়ন করে এবং বিদ্যমান আইন সংশোধন করে তাকে আইনসভা বলে। আইনসভা প্রণীত আইন বাস্তবায়ন ও সুরক্ষার জন্য শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রয়োজনীয়তা দেখা দেয়। সরকারের সব কাজের জন্য আইনসভার অনুমোদন প্রয়োজন হয়। সংসদীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিভাগ হল আইন বিভাগ। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আইনসভা গঠিত হয় বলে আইনসভার সার্বভৌম ক্ষমতা ভোগ করে থাকে। উদ্দীপকে শিক্ষকের বক্তব্যে আইনসভার চিত্র প্রকাশ পেয়েছে। সংসদের সরকার ব্যবস্থায় আইনসভা অনেকটা সার্বভৌম প্রকৃতির। কেননা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আইনসভা শাসন ও বিচার বিভাগের উপর সার্বভৌম। বিশেষ করে সংসদীয় গণতন্ত্রের আইনসভার শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। মজিবরের সচেতন সরকারের আইনসভার আশা হারালে মন্ত্রিসভা কে পদত্যাগ করতে হয়। আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে আইনসভা শাসন বিভাগকে সহায়তা করে। শাসন বিভাগের সব কাজেই আইন সবার অনুমোদন দরকার হয়। বলাবাহুল্য মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইনসভা বিভিন্ন প্রশ্ন উত্থাপন, বাজেট নিয়ন্ত্রণ, সরকারকে পদচ্যুতিকরণ করন, বিশেষ কমিটি গঠন, রাষ্ট্রপ্রধান নির্বাচন ও অপসারণ প্রভৃতি কর্মকাণ্ডের মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। আলোচনার পরিশেষে বলা যায়, আইনসভা জনগণের প্রতিনিধি হিসেবে সার্বভৌম ক্ষমতার অধিকারী। এ কারণে এ বিভাগ বিচার বিভাগ ও শাসন বিভাগের কাজে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার সুযোগ লাভ করে। সুতরাং সরকারের আইনসভা সার্বভৌম প্রকৃতির।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত প্রতিষ্ঠানটি সার্বভৌম প্রকৃতির- প্রমাণ কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর