শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'ক' রাষ্ট্রে বিদ্যমান সরকারব্যবস্থার বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকে 'ক' রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।সংসদীয় কিংবা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো সেই সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে। আইন পরিষদে কোনো অনাস্থাসূচক প্রস্তাব গৃহীত হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক হয়। এজন্যই সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়। এছাড়া সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকে। এটি প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার উৎকৃষ্ট প্রমাণ। জনগণের চূড়ান্ত সার্বভৌমত্বকে এ ব্যবস্থা স্বীকার করে নেয়। জনমত এ ব্যবস্থার মূলভিত্তি। এ ব্যবস্থায় জনগণ সরকার গঠন করে এবং পরিচালনা করে।উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্রে জনগণের প্রতিনিধিরা শাসন ক্ষমতা পরিচালনা করে। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের কাছে। দায়বদ্ধ থাকে। প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতি পাঁচ বছর পর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণ তাদের পছন্দানুযায়ী সরকার বাছাই ও পরিবর্তন করে থাকে। এরূপ বর্ণনায় সহজেই অনুমান করা যায়, 'ক' রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে 'ক' রাষ্ট্রে বিদ্যমান সরকারব্যবস্থার বর্ণনা দাও।

উদ্দীপক

'ক' রাষ্ট্রে জনগণের প্রতিনিধিরা শাসন ক্ষমতা পরিচালনা করে। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। প্রধানমন্ত্রী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতি পাঁচ বছর পর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ী সরকার বাছাই ও পরিবর্তন করে থাকে।

Mymensingh · 2025

উত্তর

সরকারের যে বিভাগ সংবিধান ও আইনসভা প্রণীত আইন অনুসারে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে, সেটিই শাসন বিভাগ।

উত্তর

প্রজাতন্ত্র হলো এমন একটি সরকারব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে জনগণ বা জনগণের একাংশ। অর্থাৎ যে শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে। যেমন- বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। প্রজাতন্ত্রে রাজা বা রানীর কোনো পদ থাকে না। প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলো সাধারণত সার্বভৌম রাষ্ট্র হয়ে থাকে। তবে অনেক উপ-রাষ্ট্রীয় অঞ্চলও (যেখানে প্রজাতান্ত্রিক ধাঁচের সরকারব্যবস্থা প্রবর্তিত) প্রজাতন্ত্র নামে চিহ্নিত হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে 'ক' রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।সংসদীয় কিংবা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো সেই সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে। আইন পরিষদে কোনো অনাস্থাসূচক প্রস্তাব গৃহীত হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক হয়। এজন্যই সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়। এছাড়া সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকে। এটি প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার উৎকৃষ্ট প্রমাণ। জনগণের চূড়ান্ত সার্বভৌমত্বকে এ ব্যবস্থা স্বীকার করে নেয়। জনমত এ ব্যবস্থার মূলভিত্তি। এ ব্যবস্থায় জনগণ সরকার গঠন করে এবং পরিচালনা করে।উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্রে জনগণের প্রতিনিধিরা শাসন ক্ষমতা পরিচালনা করে। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের কাছে। দায়বদ্ধ থাকে। প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতি পাঁচ বছর পর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণ তাদের পছন্দানুযায়ী সরকার বাছাই ও পরিবর্তন করে থাকে। এরূপ বর্ণনায় সহজেই অনুমান করা যায়, 'ক' রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।

উত্তর

'উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের সরকারব্যবস্থা তথা সংসদীয় সরকারব্যবস্থা জনপ্রিয় হলেও ত্রুটিমুক্ত নয়'- উক্তিটি যথার্থ।সংসদীয় সরকারব্যবস্থা জনপ্রিয় হলেও এ ধরনের সংসদীয় শাসনব্যবস্থায় কিছু অন্তর্নিহিত ত্রুটি রয়েছে। যেমন-এ ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণের অভাব স্পষ্ট; মন্ত্রীরা একযোগে আইন ও শাসন বিভাগে নিয়োজিত থাকায় প্রশাসনের ওপর সুনির্দিষ্ট মনোযোগ দেওয়া কঠিন হয়। মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ কর্তৃত্ব এক ধরনের একনায়কত্ব সৃষ্টি করতে পারে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। নির্বাচনে যোগ্যতার বদলে জনপ্রিয়তা মুখ্য হয়ে ওঠায় অযোগ্য ব্যক্তিরা আইনসভায় প্রবেশ করতে পারে। জরুরি পরিস্থিতিতে মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করে, যা রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তদুপরি জোট সরকার গঠনের কারণে সরকার দুর্বল ও অস্থির হয়ে পড়ে, যা নীতিনির্ধারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পাশাপাশি, আমলাতান্ত্রিক প্রভাব, প্রশাসনিক অজ্ঞতা ও দুর্নীতিও সংসদীয় সরকারের দুর্বল দিকগুলোর অন্যতম। এ কারণে সংসদীয় সরকারব্যবস্থা অনেক সময় জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়।অতএব বলা যায়, গণতান্ত্রিক কাঠামোর কারণে সংসদীয় সরকার জনপ্রিয় হলেও এর কার্যকারিতা ব্যবস্থার প্রয়োগকারীর উপর নির্ভর করে। সঠিকভাবে প্রয়োগ না হলে এর ত্রুটিগুলো স্পষ্ট হয়ে ওঠে এবং সরকার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।