সুশাসন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি মজবুতকরণে উক্ত বিভাগের স্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: সুশাসন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি মজবুতকরণে উক্ত বিভাগের অর্থাৎ আইন বিভাগের স্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য। গণতন্ত্র ও সুশাসনের মূলভিত্তি হলো জনগণের অধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং শাসনসংক্রান্ত জবাবদিহিতা বজায় রাখা। এই উদ্দেশ্যগুলো পূরণে আইন বিভাগের স্বাধীনতা রক্ষা অপরিহার্য। আইন বিভাগের স্বাধীনতা বলে অন্যান্য বিভাগ বা প্রতিষ্ঠান কর্তৃক আইনসভার কর্মকাণ্ডে অযাচিত হস্তক্ষেপ না করাকে বোঝায়। আইনের শাসন প্রতিষ্ঠায় আইন বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে হয়। সুশাসনে মূলনীতি হলো জবাবদিহিতা, স্বচ্ছতা ও মানবাধিকার রক্ষা করা। আইন বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারলে রাষ্ট্রের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা বা ক্ষমতার অপব্যবহারকে চ্যালেঞ্জ করা সম্ভব হয় না। ফলে রাষ্ট্র ক্রমশ ভারসাম্যহীন ও দুর্বলহয়ে পড়ে। আইন বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আইন বিভাগের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের অভ্যন্তরীণ কাঠামোর একটি অপরিহার্য স্তম্ভ। এটি রক্ষা না করা গেলে জনগণের অধিকার রক্ষা ও সুশাসনের মূল উদ্দেশ্য বাস্তবায়ন হয় না।তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও সুশাসনের ভিত্তি মজবুতকরণে আইন বিভাগের স্বাধীনতা রক্ষা করা অপরিহার্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুশাসন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি মজবুতকরণে উক্ত বিভাগের স্…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর