উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] -এর রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।গণতান্ত্রিক সরকারব্যবস্থায় একটি প্রধান ধাপ হলো রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বলতে এমন শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিপরিষদের সদস্যগণ আইনসভার সদস্য নন। তাই মন্ত্রিগণকে আইনসভার নিকট জবাবদিহিতা করতে হয় না। বরং তারা তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। রাষ্ট্রপতি নিজ ইচ্ছায়, নিজস্ব পছন্দে তার মন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন। আবার নিজের ইচ্ছে অনুযায়ী কাউকে অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণ কর্তৃক ভোটের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে নির্বাচিত হন বিধায় আইন বিভাগের ইচ্ছা-অনিচ্ছার ওপর তার কার্যক্রম ও কার্যকাল নির্ভর করে না।উদ্দীপকে মি. 'X [গণিত] একটি রাষ্ট্রের নাগরিক, তার দেশে সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও সরকারপ্রধান এবং সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করেন না, যা রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থাকে নির্দেশ করে।উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, 'X [গণিত] রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'X -এর রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর