উদ্দীপকে বর্ণিত 'Y [গণিত] রাষ্ট্রের সরকারব্যবস্থা 'X [গণিত] রাষ্ট্রের সরকারব্যবস্থার চেয়ে উত্তম- তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'Y [গণিত] রাষ্ট্রের সরকারব্যবস্থা 'X [গণিত] রাষ্ট্রের - সরকারব্যবস্থার চেয়ে উত্তম" উক্তিটির সাথে আমি একমত।উদ্দীপকে 'X [গণিত] রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। কেননা, 'X [গণিত] রাষ্ট্রের সরকার প্রধান এবং মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করেন না। অন্যদিকে, 'Y [গণিত] রাষ্ট্রে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান। কেননা এই রাষ্ট্রের সরকারপ্রধান এবং মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করতে বাধ্য। আদর্শ রাষ্ট্র গঠনে সরকারের প্রতিটি বিভাগের মধ্যে সহযোগিতা প্রয়োজন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় শাসন ও আইন বিভাগ পরস্পরের থেকে বিচ্ছিন্ন। অন্যদিকে, সংসদীয় সরকারব্যবস্থায় প্রতিটি বিভাগের মধ্যে সম্পর্ক এবং ক্ষমতার ভারসাম্য বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিগণ আইনসভার সদস্য না হওয়ায় আইন প্রণয়ন এবং আইনসংশোধন অপেক্ষাকৃত জটিল। অন্যদিকে, সংসদীয় বা মন্ত্রিপরিষিদ শাসিত সরকারব্যবস্থায় আইন প্রণয়ন ও সংশোধন এবং এসব আইনের বাস্তবায়ন তুলনামূলক সহজ। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিগণ জনগণের প্রতিনিধি না হওয়ার কারণে ক্ষমতার অপব্যবহার এবং স্বৈরাচারী মনোভাব সৃষ্টির সুযোগ রয়েছে। অন্যদিকে, সংসদীয় শাসনব্যবস্থায় জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ বাস্তবায়ন সহজ হয়। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি অপসারণ করা অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ বিষয়। অন্যদিকে সংসদীয় সরকারব্যবস্থায় এটি তুলনামূলক সহজ। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হয়।তাই আমরা বলতে পারি, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা থেকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা উত্তম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'Y রাষ্ট্রের সরকারব্যবস্থা 'X রাষ্ট্রের সরকারব্যব…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর