উদ্দীপকে উল্লিখিত 'খ' রাষ্ট্রে কী ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না। এ সরকারের যিনি রাষ্ট্রপ্রধান তিনিই প্রকৃত শাসক ও নির্বাহী প্রধান। এ শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি ও মন্ত্রীরা আইনসভার সদস্য নন এবং তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে না। আইনসভায় কোনো সদস্য মন্ত্রী হলে আইনসভায় তার সদস্যপদ বাতিল হয়ে যায়। এতে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে।উদ্দীপকের 'খ' রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রকৃত শাসক, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি এবং আজ্ঞাবহ মন্ত্রিসভা। এরূপ তথ্যগুলোয় রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কারণ রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি হলেন শাসন বিভাগের সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি তার মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়োগ দেন। মন্ত্রীরা তার ইচ্ছা অনুযায়ী স্থায়ী হয়ে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'খ' রাষ্ট্রে কী ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্য…
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর