উদ্দীপকে প্রশ্নচিহ্নিত স্থানে তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়টিকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রশ্নবোধক '?' চিহ্নিত স্থানে আমার পাঠ্যপুস্তকের 'বিচার বিভাগের কার্যাবলির' বিষয়টিকে নির্দেশ করে।উদ্দীপকে প্রশ্নবোধক '?' চিহ্নিত স্থানে তিনটি বিষয়কে নির্দেশ করছে যথা- আইনের ব্যাখ্যা প্রদান, মৌলিক অধিকার রক্ষা এবং সংবিধানকে অভিভাবক, যা বিচার বিভাগকে নির্দেশ করে।সরকারের তিনটি বিভাগের জন্য বিচার বিভাগ অন্যতম। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আইন বিভাগ প্রণীত আইনসমূহ যথাযথভাবে প্রয়োগের কাজটি বিচার বিভাগ করে থাকে। বিচার বিভাগের মুখ্য দায়িত্ব হলো দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। তবে প্রচলিত আইনে সকল মামলার মীমাংসা করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। ফলে সকল ক্ষেত্রে বিচারকগণ ব্যক্তিগত বিবেকবুদ্ধি, স্বাভাবিক ন্যায়নীতি ও সুবিচারের ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার সংরক্ষক হিসেবেও বিচার বিভাগের ভূমিকা রয়েছে। বিচার বিভাগ সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় পর্যালোচনায় সুপ্রিম কোর্টের ক্ষমতা ও গুরুত্ব রয়েছে। সাংবিধানিক সার্বভৌমত্ব রক্ষা করা বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজ। বিচার বিভাগ সংবিধানবিরোধী কোনো কাজকে বাতিল বলে গণ্য করতে পারে। এছাড়াও বিচার বিভাগ আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলতে পারি, উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে আমার পাঠ্যপুস্তকের বিচার বিভাগেরই প্রতিনিধিত্ব করছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্নচিহ্নিত স্থানে তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়টিকে ইঙ্গ…
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর