তোমার রাষ্ট্রের জন্য উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থা ও 'খ' রাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে তুমি কোন সরকার ব্যবস্থাকে উপযোগী বলে মনে কর এবং কেন? মতামত দাও।
উত্তর: আমার রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশের জন্য উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থা বা সংসদীয় সরকার উপযোগী। উদ্দীপকে বর্ণিত 'ক' সরকার হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। এ ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, ফলে শাসন বিভাগের সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। সংসদীয় সরকারের আইনসভা যেকোনো সময় অনাস্থা প্রস্তাব এনে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারে। এজন্য সরকার স্বৈরাচারী হতে পারে না। এ ধরনের সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ আইনসভারও সদস্য। ফলে দ্রুত আইন প্রণয়ন সম্ভব হয়। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে বলে এ সরকার ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। অন্যদিকে উদ্দীপকে বর্ণিত 'খ' সরকার ব্যবস্থায় শাসনকার্য পরিচালনার ভার রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না। এতে তাঁর স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা থাকে। এ ধরনের শাসনব্যবস্থায় মন্ত্রিগণ সাধারণত আইনসভার সদস্য নন। এ কারণে অনেক সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় না। এখানে আইনসভা মন্ত্রীদের পদচ্যুত করতে পারে না। এজন্য মন্ত্রিগণ যথেষ্ট দায়িত্বশীল নাও হতে পারেন। ফলে সাধারণ জনগণের সাথে মন্ত্রিসভার দূরত্ব সৃষ্টি করে যা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে বেশি কার্যকর। তাছাড়া শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রেও এ সরকারব্যবস্থার সফলতার সম্ভাবনা বেশি। তাই আমি উদ্দীপকে বর্ণিত 'ক' সরকারকেই বাংলাদেশের জন্য উপযুক্ত বলে মনে করি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তোমার রাষ্ট্রের জন্য উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থা ও 'খ' র…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর