নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষায় উক্ত বিভাগের গুরুত্ব বর্ণনা করো।
উত্তর: নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম জনগণের মৌলিক অধিকারের রক্ষক হিসেবে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৌলিক অধিকার বলতে বোঝায় নাগরিকের জীবন বিকাশের জন্য অপরিহার্য শর্তাবলি, যা রাষ্ট্রের সংবিধানে স্বীকৃত। আর নাগরিক স্বাধীনতা বলতে স্বাধীনভাবে চলাফেরা, যোগ্যতানুযায়ী কাজ করা, বাকস্বাধীনতা ইত্যাদিকে বোঝায়। সরকার বা অন্য কারো মাধ্যমে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিকরা বিচার বিভাগের শরণাপন্ন হয়ে এর প্রতিকার চাইতে পারে। বিচার বিভাগ তার ক্ষমতা বলে নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসনের পথকে সুগম করে। বিচার বিভাগীয় পর্যালোচনা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগ সংবিধানের প্রাধান্য ও জনগণের মৌলিক অধিকার রক্ষা করে থাকে। আইন ও শাসন বিভাগের স্বেচ্ছাচারী শাসনের ফলে নাগরিকের অধিকার খর্ব হলে বিচার বিভাগ নাগরিকের আবেদনক্রমে বা স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে আসে। সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারসমূহে কেউ হস্তক্ষেপ করলে বিচার বিভাগ তা পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। নাগরিকের অধিকার রক্ষার জন্য বিচার বিভাগ নানা ধরনের বিচার বিভাগীয় আদেশ ও নির্দেশ দিতে পারে। যেমন— রিট অব এক্সিকিউসন, রিট অব কো-ওয়ারেন্টো, রিট অব হেবিয়াস কর্পাস, রিট অব প্রহিবিসন ইত্যাদি। বিচার বিভাগের শক্তিশালী ভূমিকা ব্যক্তিস্বাধীনতা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগের গুরুত্ব সর্বাধিক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষায় উক্ত বিভাগের গুরুত্ব বর্ণনা করো।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর