সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে ইঙ্গিতকৃত বিভাগটি কেমন ভূমিকা রাখে?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আইন বিভাগ একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য প্রধান ভূমিকা পালন করে থাকে। সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে তাকে আইন বিভাগ বা আইনসভা বলে। আইন বিভাগ যে আইন প্রণয়ন করে শাসন বিভাগ সেই আইন প্রয়োগ করে প্রশাসন পরিচালনা করে এবং বিচার বিভাগ সেই আইন অনুসারে বিচারকার্য সম্পন্ন করে। আইন বিভাগ আইন প্রণয়ন ছাড়াও আরো কিছু কাজ সম্পন্ন করে থাকে। সরকারের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব তথা বাজেটও পাস করে থাকে। আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। আইনসভা শাসন ও বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। সুশাসন প্রতিষ্ঠায় আইনসভার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । আধুনিক গণতন্ত্র প্রতিনিধিত্বমূলক হওয়ায় এ ব্যবস্থায় আইনসভার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। মূলত আইনসভার সদস্যদের মধ্য থেকেই মন্ত্রিসভা গঠন করা হয়। আর প্রধানমন্ত্রী নিজেও আইনসভার সদস্য। মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। আইন' প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে আইনসভা শাসন বিভাগকে সহায়তা করে। রাষ্ট্রের বার্ষিক বাজেট অবশ্যই আইনসভায় পাস করাতে হয়। শাসন বিভাগের সব কর্মকাণ্ডেই আইনসভার অনুমোদন দরকার হয়। এথেকে স্পষ্ট বোঝা যায়, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইনসভার ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে ইঙ্গিতকৃত বিভাগটি কেমন ভূমিকা রাখে?
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর