উদ্দীপকে বর্ণিত দুটি সরকারের পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মার্কিন যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্রীয় এবং বাংলাদেশে এককেন্দ্রিক সরকার কাঠামো বিদ্যমান। এ দুটি সরকার কাঠামোর মধ্যে বিভিন্ন কারণে অমিল দেখা যায়। ক্ষমতা বণ্টনের নীতি অনুযায়ী সরকারের দুটি ধরন হলো যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকার। এ ধরনের সরকারব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সাধারণ বিষয়সমূহ এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় আইনসভা দেশের একমাত্র সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় কেন্দ্রীয় সরকার একমাত্র ক্ষমতার অধিকারী হয় না। সেখানে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজিত হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় দেশের সংবিধান লিখিত বা অলিখিত, সুপরিবর্তনীয় বা দুম্পরিবর্তনীয় যেকোনো ধরনের হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দেশের সংবিধান অবশ্যই লিখিত ও দুম্পরিবর্তনীয় হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় দেশের নাগরিককে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত থাকতে হয়। আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় নাগরিককে কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়। উল্লেখিত দুটি সরকার ব্যবস্থার মধ্যে এককেন্দ্রিক শাসনব্যবস্থা শক্তিশালী সরকার গঠনে সহায়ক। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি এবং আলাদা নীতির ভিত্তিতে পরিচালিত হয় বলে শাসনব্যবস্থা দুর্বল হয়ে থাকে। এককেন্দ্রিক সরকার ব্যয়বহুল নয়, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যয়বহুল। এককেন্দ্রিক সরকারে প্রাদেশিক স্বায়ত্তশাসন নেই, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রদেশগুলোর স্বায়ত্তশাসন সংবিধান কর্তৃক স্বীকৃত। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রাষ্ট্রীয় ক্ষমতার বণ্টন ও কার্য সম্পাদনের ভিত্তিতে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে বেশকিছু কারণে অমিল বা বৈসাদৃশ্য লক্ষ করা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দুটি সরকারের পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর