উদ্দীপকের শিক্ষকের পাঠদানের বিষয় “ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি'টি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও ।
উত্তর: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া। ক্ষমতা স্বতন্ত্রীকরণের অর্থ সরকারের তিনটি বিভাগকে স্বতন্ত্র বা আলাদাভাবে সংগঠিত করা এবং এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ না করা। সরকারের তিনটি বিভাগ রয়েছে। যথা— আইন, শাসন ও বিচার বিভাগ। এক বিভাগের কাজ অন্য বিভাগ থেকে আলাদা ও স্বতন্ত্র হবে। প্রতিটি বিভাগ স্বতন্ত্রভাবে সংগঠিত হবে এবং নিজ নিজ কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে। শাসন বিভাগ আইনকে কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। এটাই ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির মূলকথা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন করার মাধ্যমে সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করে। মন্টেস্কু উল্লেখ করেছেন যে, আইন প্রণয়নের ক্ষমতা যাদের হাতে ন্যস্ত তারা যদি আইন কার্যকরও করেন, তাহলে তারা নাগরিকদের ওপর স্বৈরতান্ত্রিকভাবে চাপিয়ে দিতে পারেন। আবার বিচারিক ক্ষমতা ও আইন সংক্রান্ত ক্ষমতা যদি একই বিভাগের হাতে থাকে তাহলেও ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। এ থেকে পরিত্রাণ পেতেই এ নীতির উদ্ভাবন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শিক্ষকের পাঠদানের বিষয় “ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি'টি ব্য…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর