উদ্দীপকের ঘটনাটি জাতীয় সংসদের সমগ্র কার্যাবলিকে চিত্রায়িত করে না- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি তথা আইন প্রণয়ন জাতীয় সংসদের সমগ্র কার্যাবলিকে চিত্রায়িত করে না- উক্তিটি যথার্থ। বাংলাদেশের শাসন পরিচালনার ক্ষেত্রে জাতীয় সংসদের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে সমুন্নত রেখে এটি প্রচলিত আইনের কিংবা প্রথাগত বিধানের সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করে থাকে। এর পাশাপাশি এটি সংবিধান রচনা ও প্রয়োজনবোধে তা সংশোধন করে থাকে। জাতীয় সংসদ জাতীয় অর্থ তহবিলের অভিভাবক ও রক্ষক। জাতীয় সংসদের সম্মতি ব্যতীত কোনো কর ধার্য বা ব্যয় বরাদ্দ করা যায় না। এটি বিভিন্ন কমিটির মাধ্যমে শাসন সংক্রান্ত কাজ নিয়ন্ত্রণ করে থাকে। জাতীয় সংসদ কিছু কিছু বিচার সংক্রান্ত কাজও করে থাকে। যেমন- অসদাচরণের অভিযোগে এটি যেকোনো সাংসদের সদস্য পদ বাতিল করতে পারে। শাসন বিভাগ ও মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকে। এটি সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক ও আলোচনা, নিন্দা প্রস্তাব আনয়ন, মুলতুবি প্রস্তাব উত্থাপন এবং অনাস্থা প্রস্তাব পাস করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। এ ছাড়া নির্বাচন সংক্রান্ত জনমত গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এটির অবদান রয়েছে। পরিশেষে বলা যায়, বাংলাদেশে প্রচলিত সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদের কার্যাবলির গুরুত্ব অপরিসীম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটি জাতীয় সংসদের সমগ্র কার্যাবলিকে চিত্রায়িত করে না- ব…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর