শেয়ারFacebookWhatsApp

'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থার স্বরূপ তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'ক' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। এ পদ্ধতিতে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্রভাবে শাসনকার্য পরিচালনা করে। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থার ক্ষেত্রেও দেখা যায়, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার বিদ্যমান, প্রত্যেক প্রদেশ স্বায়ত্তশাসিত, দেশ রক্ষা ও পররাষ্ট্র কেন্দ্রের কাজ, সাংবিধানিকভাবে দায়িত্ব বণ্টন। অর্থাৎ 'ক' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। যুক্তরাষ্ট্রীয় সরকারে দ্বৈত প্রশাসন ব্যবস্থা স্বীকৃত হওয়ায় 'কেন্দ্রীয় ও আঞ্চলিক' এই দুই ধরনের সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। মুদ্রা, বৈদেশিক সম্পর্ক, দেশরক্ষা প্রভৃতি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে এবং অন্যান্য বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতে অর্পণ করা হয়। সাংবিধানিকভাবে প্রাদেশিক সরকারের আইন প্রণয়ন ও আইনসভা পরিচালনার ক্ষমতা থাকলেও তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকে না। যুক্তরাষ্ট্রীয় সরকারের দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা থাকে। প্রথম কক্ষ রাষ্ট্রের জনগণের এবং দ্বিতীয় কক্ষটি আঞ্চলিক বা প্রাদেশিক সরকারসমূহের প্রতিনিধিত্ব করে। এছাড়া দ্বি-নাগরিকত্ব, লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান, বিচার বিভাগের, প্রাধান্য প্রভৃতি যুক্তরাষ্ট্রীয় সরকারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থার স্বরূপ তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্য…

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।

উত্তর

কোনো দেশের আইনসভা যখন দুটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলা হয়। দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা নিম্নকক্ষ ও উচ্চকক্ষের সমন্বয়ে গঠিত হয়। এ ধরনের আইনসভার প্রথম কক্ষকে নিম্নকক্ষ (Lower House) এবং দ্বিতীয় কক্ষকে উচ্চকক্ষ (Upper House) বলে। সাধারণত যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বেশি দেখা যায়। দ্বি- কক্ষবিশিষ্ট আইনসভা সর্বজনীন ভোটাধিকার, আংশিক মনোনয়ন কিংবা উত্তরাধিকার সূত্রে গঠিত হয়। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশের আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত 'ক' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। এ পদ্ধতিতে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্রভাবে শাসনকার্য পরিচালনা করে। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থার ক্ষেত্রেও দেখা যায়, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার বিদ্যমান, প্রত্যেক প্রদেশ স্বায়ত্তশাসিত, দেশ রক্ষা ও পররাষ্ট্র কেন্দ্রের কাজ, সাংবিধানিকভাবে দায়িত্ব বণ্টন। অর্থাৎ 'ক' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। যুক্তরাষ্ট্রীয় সরকারে দ্বৈত প্রশাসন ব্যবস্থা স্বীকৃত হওয়ায় 'কেন্দ্রীয় ও আঞ্চলিক' এই দুই ধরনের সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। মুদ্রা, বৈদেশিক সম্পর্ক, দেশরক্ষা প্রভৃতি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে এবং অন্যান্য বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতে অর্পণ করা হয়। সাংবিধানিকভাবে প্রাদেশিক সরকারের আইন প্রণয়ন ও আইনসভা পরিচালনার ক্ষমতা থাকলেও তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকে না। যুক্তরাষ্ট্রীয় সরকারের দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা থাকে। প্রথম কক্ষ রাষ্ট্রের জনগণের এবং দ্বিতীয় কক্ষটি আঞ্চলিক বা প্রাদেশিক সরকারসমূহের প্রতিনিধিত্ব করে। এছাড়া দ্বি-নাগরিকত্ব, লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান, বিচার বিভাগের, প্রাধান্য প্রভৃতি যুক্তরাষ্ট্রীয় সরকারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রে এককেন্দ্রিক এবং 'খ' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এই দুই ব্যবস্থার মধ্যে আমি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে উত্তম বলে মনে করি। যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি প্রধান গুণ হলো দেশের শাসনব্যবস্থায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর সরকারের মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা বণ্টিত হওয়ায় কোনো সরকারের কাছে ক্ষমতা কেন্দ্রীভূত হয় না। যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় একদিকে যেমন অঙ্গরাজ্যের সত্কারগুলো গড়ে ওঠে, অন্যদিকে তেমনি বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও জাতীয়তাবোধ নিয়ে গড়ে ওঠে জাতীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার আরেকটি গুণ হলো রাজ্য সরকারগুলো আঞ্চলিক সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল থাকায় সেগুলোর দ্রুত এবং কার্যকর সমাধান সম্ভব হয়। এভাবে আঞ্চলিক স্বার্থ ও স্বাতন্ত্র্য বজায় থাকায় বিচ্ছিন্নতাবাদ জন্ম নিতে পারে না। এছাড়াও যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতি বাস্তবায়িত করা যায় বলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাসনকাজে অধিকসংখ্যক জনগণের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ সম্ভব হয়। তাছাড়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সমগ্র দেশের প্রশাসন কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলো জনপ্রতিনিধিদের হাতে থাকে বলে আমলাতান্ত্রিক কর্তৃত্ব হ্রাস পায়। উল্লিখিত বৈশিষ্ট্য বা সুবিধার কারণেই আমি যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থাকে উত্তম বলে মনে করি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।