'ক' ও 'খ' রাষ্ট্রের মধ্যে কোন ধরনের সরকার ব্যবস্থা উত্তম? একটি তুলনামূলক আলোচনা উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রে এককেন্দ্রিক এবং 'খ' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এই দুই ব্যবস্থার মধ্যে আমি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে উত্তম বলে মনে করি। যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি প্রধান গুণ হলো দেশের শাসনব্যবস্থায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর সরকারের মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা বণ্টিত হওয়ায় কোনো সরকারের কাছে ক্ষমতা কেন্দ্রীভূত হয় না। যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় একদিকে যেমন অঙ্গরাজ্যের সত্কারগুলো গড়ে ওঠে, অন্যদিকে তেমনি বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও জাতীয়তাবোধ নিয়ে গড়ে ওঠে জাতীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার আরেকটি গুণ হলো রাজ্য সরকারগুলো আঞ্চলিক সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল থাকায় সেগুলোর দ্রুত এবং কার্যকর সমাধান সম্ভব হয়। এভাবে আঞ্চলিক স্বার্থ ও স্বাতন্ত্র্য বজায় থাকায় বিচ্ছিন্নতাবাদ জন্ম নিতে পারে না। এছাড়াও যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতি বাস্তবায়িত করা যায় বলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাসনকাজে অধিকসংখ্যক জনগণের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ সম্ভব হয়। তাছাড়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সমগ্র দেশের প্রশাসন কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলো জনপ্রতিনিধিদের হাতে থাকে বলে আমলাতান্ত্রিক কর্তৃত্ব হ্রাস পায়। উল্লিখিত বৈশিষ্ট্য বা সুবিধার কারণেই আমি যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থাকে উত্তম বলে মনে করি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' ও 'খ' রাষ্ট্রের মধ্যে কোন ধরনের সরকার ব্যবস্থা উত্তম? একটি তুলন…
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর