উক্ত ব্যবস্থার সাথে একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উক্ত ব্যবস্থা তথা গণতন্ত্রের সাথে একনায়কতন্ত্রের গঠনগত ও বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা যায়। যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে, তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। গণতান্ত্রিক রাষ্ট্রের অনেক ভালো দিক রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, তাদের দাবি-দাওয়া তুলে ধরতে 'পারে। ফলে নাগরিকের অধিকার রক্ষা হয়। এ ব্যবস্থায় শাসকগণ জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে এবং নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়ী থাকে। তারা পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার জন্য জনস্বার্থমূলক কাজ করার চেষ্টা করে। ফলে দেশে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। এ শাসনব্যবস্থায় নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। ফলে বিদ্রোহ বা বিপ্লবের প্রয়োজন হয় না। অপরদিকে, একনায়কতন্ত্র স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থা ব্যক্তিস্বাধীনতাকে স্বীকার করে না। এটি নাগরিকের মৌলিক অধিকার খর্ব করে। ফলে ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়। একনায়কতন্ত্র স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত করে। কারণ একনায়ককে কারও নিকট জবাবদিহি করতে হয় না। তার কথাই আইন। এতে ব্যক্তির স্বাধীন ও মুক্তবুদ্ধি চর্চার সুযোগ নেই। এ শাসনব্যবস্থা একক নেতার নেতৃত্বে পরিচালিত হয় বলে বিকল্প নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ থাকে না। আবার রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে না বলে রাজনৈতিক সচেতনতাও তৈরি হয় না'। উপরের আলোচনা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার চেয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা উত্তম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত ব্যবস্থার সাথে একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর