শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত যুক্তরাষ্ট্রে কী ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? এ ধরনের সরকার ব্যবস্থার ইতিবাচক দিকগুলো আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে ওই সরকার ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত থাকেন অর্থাৎ আইন পরিষদের নিকট দায়ী থাকেন না। এধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। তার কাজে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকে। তিনি নিজের ইচ্ছামতো মন্ত্রীদের নিয়োগ ও বরখাস্ত করতে পারেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল প্রভৃতি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায়, রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। 'ক' রাষ্ট্রে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী নয়। আর এসব বৈশিষ্ট্য রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাথে আমার পঠিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মিল রয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত যুক্তরাষ্ট্রে কী ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? এ…

উদ্দীপক

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি নিজের প্রয়োজনমত মন্ত্রী নিয়োগ দেন। রাষ্ট্রপতিকে তার কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয় না। তিনি তার ইচ্ছা অনুযায়ী যেকোনো মন্ত্রীকে অপসারণ করতে পারেন।

নটরডেম কলেজ · 2024

উত্তর

গণতন্ত্র হলো জনগণের মতের ভিত্তিতে জনগণের মাধ্যমে পরিচালিত শাসনব্যবস্থা।

উত্তর

সরকারের কাজকে তিনটি ভিন্ন বিভাগের মধ্যে বিভক্ত করাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ আইনকে কার্যকর করবে এবং বিচার বিভাগ উক্ত আইনের ব্যাখ্যা প্রদান করবে। এভাবে সরকারের তিনটি বিভাগ তাদের স্ব-স্ব কাজে ও বিভাগে নিয়োজিত থাকবে এবং এক বিভাগ অন্য বিভাগের কাজে কোনোরূপ হস্তক্ষেপ করবে না। তবে এ নীতির কিছু দুর্বল দিকও আছে। যেমন- ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভবপর নয়। কারণ প্রতিটি বিভাগকে অন্যান্য বিভাগেরও কিছু কিছু কাজ এবং বিচার সংক্রান্ত কাজও করতে হয়। আবার ক্ষমতা স্বতন্ত্রীকরণের ফলে প্রত্যেক বিভাগ স্ব-স্ব ক্ষেত্রে সীমাবদ্ধ থেকে কেবল আপন আপন স্বার্থ সংরক্ষণে মনোযোগী হয়। ফলে বিভিন্ন বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতার অভাবে সরকারের কর্মদক্ষতা হ্রাস পায়।

উত্তর

উদ্দীপকের 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে ওই সরকার ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত থাকেন অর্থাৎ আইন পরিষদের নিকট দায়ী থাকেন না। এধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। তার কাজে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকে। তিনি নিজের ইচ্ছামতো মন্ত্রীদের নিয়োগ ও বরখাস্ত করতে পারেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল প্রভৃতি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায়, রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। 'ক' রাষ্ট্রে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী নয়। আর এসব বৈশিষ্ট্য রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাথে আমার পঠিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সরকার ব্যবস্থা তথা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির স্বৈরাচারী হওয়ার কিছুটা হলেও সম্ভাবনা আছে। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতিকে নির্দিষ্ট মেয়াদের আগে একমাত্র অভিশংসন প্রস্তাব উত্থাপন ও কার্যকর করা ছাড়া ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়। জরুরি প্রয়োজনে সরকার পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলেও তা সম্ভব যয় না। ফলে রাষ্ট্রপতির স্বৈরাচারি হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সরকার প্রধান তথা রাষ্ট্রপতি কিংবা তাঁর মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার কাছে দায়ী নন। এমনকি তাঁরা আইনসভার সদস্যও নন। এ কারণে রাষ্ট্রপতি স্বৈরাচার হয়ে গেলেও শীঘ্রই তাঁকে নিরস্ত করা সম্ভব নয়। এছাড়া এ সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি অযোগ্য প্রমাণিত হলেও তাকে সহজে পরিবর্তন সম্ভব নয়। কেননা রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। ফলে স্বেচ্ছাচারী মনোভাবের কোনো ব্যক্তি রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধান নির্বাচিত হলে তার স্বৈরাচার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরিশেষে বলা যায়, রাষ্ট্রপতি শাসিত সরকারে যেহেতু রাষ্ট্রপতি অপরিসীম ক্ষমতা ভোগ করেন সেহেতু তার স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।