উদ্দীপকে উল্লেখিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা কতটুকু? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সরকার ব্যবস্থা তথা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির স্বৈরাচারী হওয়ার কিছুটা হলেও সম্ভাবনা আছে। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতিকে নির্দিষ্ট মেয়াদের আগে একমাত্র অভিশংসন প্রস্তাব উত্থাপন ও কার্যকর করা ছাড়া ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়। জরুরি প্রয়োজনে সরকার পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলেও তা সম্ভব যয় না। ফলে রাষ্ট্রপতির স্বৈরাচারি হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সরকার প্রধান তথা রাষ্ট্রপতি কিংবা তাঁর মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার কাছে দায়ী নন। এমনকি তাঁরা আইনসভার সদস্যও নন। এ কারণে রাষ্ট্রপতি স্বৈরাচার হয়ে গেলেও শীঘ্রই তাঁকে নিরস্ত করা সম্ভব নয়। এছাড়া এ সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি অযোগ্য প্রমাণিত হলেও তাকে সহজে পরিবর্তন সম্ভব নয়। কেননা রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। ফলে স্বেচ্ছাচারী মনোভাবের কোনো ব্যক্তি রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধান নির্বাচিত হলে তার স্বৈরাচার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরিশেষে বলা যায়, রাষ্ট্রপতি শাসিত সরকারে যেহেতু রাষ্ট্রপতি অপরিসীম ক্ষমতা ভোগ করেন সেহেতু তার স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির স্বৈরাচারী হওয়ার সম্ভ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর