উদ্দীপকে উল্লেখিত হেনরীর দেশের সরকার ব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত হেনরীর দেশের সরকার ব্যবস্থার সাথে 'সংসদীয় বা মন্ত্রিপরিষদ' শাসিত সরকার ব্যবস্থার মিল রয়েছে। যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থা বলে। এ সরকার ব্যবস্থা জনমতের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং জনসাধারণের প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হয়। সংসদীয় ব্যবস্থায় শাসন সংক্রান্ত সব ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ নিজেদের যাবতীয় কাজ ও নীতি নির্ধারণের জন্য আইন পরিষদের কাছে দায়ী থাকে। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাসমূহের মধ্যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো সর্বোত্তম। এ সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী প্রকৃত শাসক হিসেবে স্বীকৃত এবং শাসন বিভাগ আইন বিভাগের নিকট জবাবদিহি করে। উদ্দীপকে হেনরীর দেশের সরকার ব্যবস্থায় দেখানো হয়েছে যে, প্রধানমন্ত্রী সরকার প্রধান ও প্রকৃত শাসক। এছাড়াও শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। এ বৈশিষ্ট্যগুলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ সরকার ব্যবস্থাকেই ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকের হেনরীর দেশের সরকার ব্যবস্থার সাথে সংসদীয় সরকার ব্যবস্থার মিল রয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত হেনরীর দেশের সরকার ব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর