শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত নাঈমের দেশের যে বিভাগটির ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সে বিভাগের কার্যাবলি বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে নির্দেশিত বিভাগটির অর্থাৎ শাসন বিভাগের ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে— উক্তিটির সাথে আমি একমত। আধুনিক গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো শাসন বিভাগ। আধুনিককালে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতা অপ্রতিহতভাবে বৃদ্ধি পাচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনে জ্ঞানী-গুণী ও দক্ষ ব্যক্তি যথেষ্ট সংখ্যায় নির্বাচিত হন না। ফলে আইনসভায় দক্ষ লোকের অভাব থাকায় আইন প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শাসন বিভাগের ওপর নির্ভর করতে হয়। এতে করে শাসন বিভাগের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রে সরকারের কার্যপরিধি ব্যাপক হওয়ায় সমস্যার পরিধিও অত্যাধিক। নিত্য-নতুন জটিল সমস্যার সমাধান এককভাবে আইনসভা কর্তৃক প্রদান করা সম্ভব হচ্ছে না। ফলে আইনসভাকে শাসন বিভাগের ওপর নির্ভর করতে হচ্ছে। আধুনিককালে শাসনকার্য পরিচালনা ক্রমশ জটিল হয়ে পড়েছে। এসব জটিল বিষয়ে আইনসভার সদস্যদের পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা না থাকায় তাদেরকে শাসন বিভাগের বিশেষজ্ঞদের ওপর নির্ভর করতে হচ্ছে। যা শাসন বিভাগের ক্ষমতাকে বৃদ্ধি করছে। শাসন বিভাগের প্রধানগণ সাধারণত আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য। এতে করে আইনসভার পরিবর্তে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শাসন বিভাগের ওপর অর্পিত ক্ষমতা প্রসূত আইন, শাসন বিভাগের প্রতি জনগণের আস্থা প্রভৃতি কারণেও শাসন বিভাগের ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উপরের আলোচনা থেকে বলা যায়, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত নাঈমের দেশের যে বিভাগটির ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পা…

উদ্দীপক

নাঈম ও হেনরী যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে । একদিন সরকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে হেনরী বলল যে, তাদের দেশ সংসদীয় গণতন্ত্র ও আইনের জন্মস্থান। এখানে সরকার তাদের কাজের জন্য একটি বিভাগের নিকট দায়বদ্ধ। নাঈম বলল, আমাদের দেশেও মন্ত্রিপরিষদ তাদের সকল কাজের জন্য সরকারের একটি বিভাগের নিকট দায়ী। বর্তমানে বিভিন্ন কারণে সরকারের উক্ত বিভাগটির ক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং সরকারের অন্য একটি বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ঢাকা কলেজ · 2024

উত্তর

কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের ভিত্তিতে ক্ষমতা বণ্টনের মাধ্যমে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে।

উত্তর

বিচার বিভাগের স্বাধীনতা বলতে সরকারের অন্য বিভাগের (আইন ও শাসন বিভাগ) হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পন্ন করার ক্ষমতাকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতার অর্থ হলো মূলত কর্তব্য পালনের ক্ষেত্রে বিচারকদের স্বাধীনতা। বিচারকরা যখন রায় প্রদানের ক্ষেত্রে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এবং সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবেন, তখনই বিচার বিভাগের সত্যিকার স্বাধীনতা রক্ষিত হবে। বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নাগরিক স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত হেনরীর দেশের সরকার ব্যবস্থার সাথে 'সংসদীয় বা মন্ত্রিপরিষদ' শাসিত সরকার ব্যবস্থার মিল রয়েছে। যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থা বলে। এ সরকার ব্যবস্থা জনমতের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং জনসাধারণের প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হয়। সংসদীয় ব্যবস্থায় শাসন সংক্রান্ত সব ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ নিজেদের যাবতীয় কাজ ও নীতি নির্ধারণের জন্য আইন পরিষদের কাছে দায়ী থাকে। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাসমূহের মধ্যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো সর্বোত্তম। এ সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী প্রকৃত শাসক হিসেবে স্বীকৃত এবং শাসন বিভাগ আইন বিভাগের নিকট জবাবদিহি করে। উদ্দীপকে হেনরীর দেশের সরকার ব্যবস্থায় দেখানো হয়েছে যে, প্রধানমন্ত্রী সরকার প্রধান ও প্রকৃত শাসক। এছাড়াও শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। এ বৈশিষ্ট্যগুলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ সরকার ব্যবস্থাকেই ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকের হেনরীর দেশের সরকার ব্যবস্থার সাথে সংসদীয় সরকার ব্যবস্থার মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত বিভাগটির অর্থাৎ শাসন বিভাগের ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে— উক্তিটির সাথে আমি একমত। আধুনিক গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো শাসন বিভাগ। আধুনিককালে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতা অপ্রতিহতভাবে বৃদ্ধি পাচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনে জ্ঞানী-গুণী ও দক্ষ ব্যক্তি যথেষ্ট সংখ্যায় নির্বাচিত হন না। ফলে আইনসভায় দক্ষ লোকের অভাব থাকায় আইন প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শাসন বিভাগের ওপর নির্ভর করতে হয়। এতে করে শাসন বিভাগের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রে সরকারের কার্যপরিধি ব্যাপক হওয়ায় সমস্যার পরিধিও অত্যাধিক। নিত্য-নতুন জটিল সমস্যার সমাধান এককভাবে আইনসভা কর্তৃক প্রদান করা সম্ভব হচ্ছে না। ফলে আইনসভাকে শাসন বিভাগের ওপর নির্ভর করতে হচ্ছে। আধুনিককালে শাসনকার্য পরিচালনা ক্রমশ জটিল হয়ে পড়েছে। এসব জটিল বিষয়ে আইনসভার সদস্যদের পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা না থাকায় তাদেরকে শাসন বিভাগের বিশেষজ্ঞদের ওপর নির্ভর করতে হচ্ছে। যা শাসন বিভাগের ক্ষমতাকে বৃদ্ধি করছে। শাসন বিভাগের প্রধানগণ সাধারণত আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য। এতে করে আইনসভার পরিবর্তে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শাসন বিভাগের ওপর অর্পিত ক্ষমতা প্রসূত আইন, শাসন বিভাগের প্রতি জনগণের আস্থা প্রভৃতি কারণেও শাসন বিভাগের ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উপরের আলোচনা থেকে বলা যায়, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।