শেয়ারFacebookWhatsApp

'ক' রাষ্ট্রে কী ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাথে আমার পঠিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মিল রয়েছে। গণতান্ত্রিক সরকারের একটি প্রধান রূপ হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে ওই সরকার ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত থাকেন অর্থাৎ আইন পরিষদের নিকট দায়ী থাকেন না। এধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। তার কাজে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকে। তিনি নিজের ইচ্ছামতো মন্ত্রীদের নিয়োগ ও বরখাস্ত করতে পারেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল প্রভৃতি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায়, রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। 'ক' রাষ্ট্রে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী নয়। আর এসব বৈশিষ্ট্য রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রে সরকার ব্যবস্থার সাথে আমার পঠিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মিল রয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'ক' রাষ্ট্রে কী ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।

উদ্দীপক

'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত, রাষ্ট্র পরিচালনায় তিনি সর্বেসর্বা, তাঁকে আইনসভার নিকট জবাবদিহি করতে হয় না। তিনি তার ইচ্ছা অনুযায়ী যেকোনো মন্ত্রীকে অপসারণ করতে পারেন ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যাস্ত থাকে এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে তাকে গণতন্ত্র বলে।

উত্তর

যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে। মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন । সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। এ ব্যবস্থায় প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাথে আমার পঠিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মিল রয়েছে। গণতান্ত্রিক সরকারের একটি প্রধান রূপ হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে ওই সরকার ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত থাকেন অর্থাৎ আইন পরিষদের নিকট দায়ী থাকেন না। এধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। তার কাজে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকে। তিনি নিজের ইচ্ছামতো মন্ত্রীদের নিয়োগ ও বরখাস্ত করতে পারেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল প্রভৃতি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায়, রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। 'ক' রাষ্ট্রে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী নয়। আর এসব বৈশিষ্ট্য রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রে সরকার ব্যবস্থার সাথে আমার পঠিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মিল রয়েছে।

উত্তর

'ক' রাষ্ট্রে বিদ্যমান সরকার ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে নয়, বরং আমি সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থাকে সর্বোত্তম বলে মনে করি। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি সরকার ও রাষ্ট্রপ্রধান। আর সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন নামমাত্র রাষ্ট্রপ্রধান। এখানে সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। উদ্দীপকে বর্ণিত রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় সংসদীয় সরকার ব্যবস্থা বেশি দায়িত্বশীল। সংসদীয় সরকারে আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরা মন্ত্রীসভা গঠন করেন বলে আইনসভা ও শাসন বিভাগের মধ্যে বিরোধের আশঙ্কা খুবই কম। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিরা আইনসভার সদস্য না হওয়ায় আইনসভা ও শাসন বিভাগের মধ্যে বিরোধের যথেষ্ট আশঙ্কা থাকে। মন্ত্রিপরিষদ শাসিত ( সরকার ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্য পরিচালিত হয় বলে রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় উৎকৃষ্ট আইন ও উন্নত ধরনের শাসন সম্ভব হয়। আবার সংসদীয় সরকারের মন্ত্রিসভা আইনসভার কাছে দায়ী থাকে বলে মন্ত্রীরা স্বেচ্ছাচারি হতে পারেন না। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থাকে বলে মন্ত্রীদের স্বেচ্ছাচারি হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও সংসদীয় সরকার সাধারণত রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় অধিক গণমুখী হতে পারে। কেননা সংসদীয় সরকার হলো জনমতভিত্তিক শাসনব্যবস্থা। গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়নে মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা সবচেয়ে বেশি উপযোগী। কেননা গণতান্ত্রিক শাসনব্যবস্থার জনমতের প্রাধান্য, বহুদলীয় ব্যবস্থা, প্রতিনিধিত্বমূলক সরকার, নির্বাচন, নমনীয়তা প্রভৃতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলি সংসদীয় সরকার ব্যবস্থায় বিদ্যমান। আলোচনা শেষে বলা যায়, আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাসমূহের মধ্যে সর্বোত্তম শাসনব্যবস্থা হলো মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থা। কেননা এ সরকার জনসাধারণ কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় এবং জনমত দ্বারা নিয়ন্ত্রিত হয়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।