শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ছকে '?' চিহ্নিত বিভাগের কার্যাবলি আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের ছকে '?' চিহ্নিত বিভাগ হলো আইন বিভাগ। সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা। দেশের শাসনকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনসভা আইন প্রণয়ন করে এবং পুরনো আইন পরিবর্তন বা সংশোধন করে যুগোপযোগী করে তোলে। আইনসভা প্রয়োজনে সংবিধান সংশোধন করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা জাতীয় অর্থ তহবিলের অভিভাবক ও রক্ষক। আইনসভার সম্মতি ব্যতীত কোনো কর ধার্য বা ব্যয় বরাদ্দ করা যায় না। আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। আইনসভা সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক ও আলোচনা, নিন্দা প্রস্তাব আনয়ন, মুলতুবি প্রস্তাব উত্থাপন এবং অনাস্থা প্রস্তাব পাস করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। শাসন বিভাগ বা মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। আইনসভা কিছু কিছু বিচার সংক্রান্ত কাজও করে থাকে। যেমন- অসদাচরণের অভিযোগে এটি যেকোনো সাংসদের সদস্যপদ বাতিল করতে পারে। এছাড়াও সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন, জনমত গঠন এবং নির্বাচন সংক্রমন্ত কাজও আইনসভা করে থাকে। উদ্দীপকের ছকে '?' চিহ্নিত বিভাগটি এমন একটি বিভাগ, যেখানে রাষ্ট্রের নীতিমালাসমূহ তৈরি করা হয় এবং অপ্রয়োজনীয় আইনসমূহ বাতিল করা হয়। রাষ্ট্রের বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী পাস করা হয়। বাস্তবে গণতান্ত্রিক সরকার উক্ত পরিষদের নিকট তাদের কাজের জন্য দায়বন্ধ। উদ্দীপকের ছকে '?' চিহ্নিত বিভাগের কার্যক্রম সংসদীয় সরকারের আইন বিভাগকে নির্দেশ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের ছকে '?' চিহ্নিত বিভাগের কার্যাবলি আলোচনা করো।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

এরিস্টটল সংখ্যানীতি অনুযায়ী সরকারকে তিনভাগে ভাগ করেছেন।

উত্তর

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ যথা: আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাকে বোঝায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ-সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা।।

উত্তর

উদ্দীপকের ছকে '?' চিহ্নিত বিভাগ হলো আইন বিভাগ। সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা। দেশের শাসনকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনসভা আইন প্রণয়ন করে এবং পুরনো আইন পরিবর্তন বা সংশোধন করে যুগোপযোগী করে তোলে। আইনসভা প্রয়োজনে সংবিধান সংশোধন করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা জাতীয় অর্থ তহবিলের অভিভাবক ও রক্ষক। আইনসভার সম্মতি ব্যতীত কোনো কর ধার্য বা ব্যয় বরাদ্দ করা যায় না। আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। আইনসভা সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক ও আলোচনা, নিন্দা প্রস্তাব আনয়ন, মুলতুবি প্রস্তাব উত্থাপন এবং অনাস্থা প্রস্তাব পাস করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। শাসন বিভাগ বা মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। আইনসভা কিছু কিছু বিচার সংক্রান্ত কাজও করে থাকে। যেমন- অসদাচরণের অভিযোগে এটি যেকোনো সাংসদের সদস্যপদ বাতিল করতে পারে। এছাড়াও সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন, জনমত গঠন এবং নির্বাচন সংক্রমন্ত কাজও আইনসভা করে থাকে। উদ্দীপকের ছকে '?' চিহ্নিত বিভাগটি এমন একটি বিভাগ, যেখানে রাষ্ট্রের নীতিমালাসমূহ তৈরি করা হয় এবং অপ্রয়োজনীয় আইনসমূহ বাতিল করা হয়। রাষ্ট্রের বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী পাস করা হয়। বাস্তবে গণতান্ত্রিক সরকার উক্ত পরিষদের নিকট তাদের কাজের জন্য দায়বন্ধ। উদ্দীপকের ছকে '?' চিহ্নিত বিভাগের কার্যক্রম সংসদীয় সরকারের আইন বিভাগকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত বিভাগ তথা আইন বিভাগের সাথে শাসন ও বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সরকারের যে বিভাগ সংবিধানের আলোকে আইন প্রণয়ন করে, বিদ্যমান আইন সংশোধন ও পরিবর্তন করে তাকে আইন বিভাগ বলে। সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ বা আইনসভা অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা। দেশের শাসনকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনসভা আইন প্রণয়ন করে এবং পুরনো আইন পরিবর্তন বা সংশোধন করে যুগোপযোগী করে তোলে। আইন বিভাগ যে আইন প্রণয়ন করে শাসন বিভাগ সেই আইন প্রয়োগ করে প্রশাসন পরিচালনা করে এবং বিচার বিভাগ সেই আইন অনুসারে বিচারকার্য সম্পন্ন করে। ফলে শাসন বিভাগ স্বেচ্ছাচারী হতে পারে না। আইনসভা প্রশ্ন জিজ্ঞাসা, মুলতুবি প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, নিন্দা প্রস্তাব, বিতর্ক ও আলাপ-আলোচনা প্রভৃতির মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। অন্যদিকে বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠায় অনুসন্ধান ও তদন্ত করা, শাসন বিভাগকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দান প্রভৃতি কাজ করে থাকে। আবার আইন বিভাগ প্রণীত আইনের মাধ্যমে বিচার বিভাগ শাড়ি প্রদান এবং নিরপরাধীকে মুক্তিদান করে। ফলে বিচার বিভাগের উপরও আইন বিভাগের পরোক্ষ নিয়ন্ত্রণ থাকে। এভাবে আইন, শাসন ও বিচার বিভাগ একে অপরের কাজে নিয়ন্ত্রণ, পরামর্শ ও সহযোগিতা করে থাকে। এর ফলে তিনটি বিভাগের মধ্যে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক বজায় থাকে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, আইন বিভাগের সাথে শাসন ও বিচার বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।