উদ্দীপকের '?' চিহ্নিত বিভাগটির সাথে অপর দুটি বিভাগের সম্পর্ক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত বিভাগ তথা আইন বিভাগের সাথে শাসন ও বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সরকারের যে বিভাগ সংবিধানের আলোকে আইন প্রণয়ন করে, বিদ্যমান আইন সংশোধন ও পরিবর্তন করে তাকে আইন বিভাগ বলে। সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ বা আইনসভা অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা। দেশের শাসনকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনসভা আইন প্রণয়ন করে এবং পুরনো আইন পরিবর্তন বা সংশোধন করে যুগোপযোগী করে তোলে। আইন বিভাগ যে আইন প্রণয়ন করে শাসন বিভাগ সেই আইন প্রয়োগ করে প্রশাসন পরিচালনা করে এবং বিচার বিভাগ সেই আইন অনুসারে বিচারকার্য সম্পন্ন করে। ফলে শাসন বিভাগ স্বেচ্ছাচারী হতে পারে না। আইনসভা প্রশ্ন জিজ্ঞাসা, মুলতুবি প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, নিন্দা প্রস্তাব, বিতর্ক ও আলাপ-আলোচনা প্রভৃতির মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। অন্যদিকে বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠায় অনুসন্ধান ও তদন্ত করা, শাসন বিভাগকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দান প্রভৃতি কাজ করে থাকে। আবার আইন বিভাগ প্রণীত আইনের মাধ্যমে বিচার বিভাগ শাড়ি প্রদান এবং নিরপরাধীকে মুক্তিদান করে। ফলে বিচার বিভাগের উপরও আইন বিভাগের পরোক্ষ নিয়ন্ত্রণ থাকে। এভাবে আইন, শাসন ও বিচার বিভাগ একে অপরের কাজে নিয়ন্ত্রণ, পরামর্শ ও সহযোগিতা করে থাকে। এর ফলে তিনটি বিভাগের মধ্যে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক বজায় থাকে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, আইন বিভাগের সাথে শাসন ও বিচার বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের '?' চিহ্নিত বিভাগটির সাথে অপর দুটি বিভাগের সম্পর্ক আলোচনা…
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর