উদ্দীপকের ছকে উল্লেখিত 'A [গণিত] দেশটিতে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে হকে উল্লিখিত 'A [গণিত] অংশের দেশগুলোতে 'এককেন্দ্রিক' সরকার ব্যবস্থা বিদ্যমান। যে রাষ্ট্রের শাসন ক্ষমতা একটিমাত্র জাতীয় বা কেন্দ্রীয় সরকারের হাতে পুঞ্জীভূত থাকে তাকে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বলে। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকার বা স্থানীয় সরকার থাকতে পারে, কিন্তু তারা সবাই কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে। তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না। অর্থাৎ এ ব্যবস্থায় একটিমাত্র কেন্দ্র থেকেই রাষ্ট্র পরিচালিত হয়। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় আইনসভা হয় এক কক্ষবিশিষ্ট। এতে একক নাগরিকত্ব স্বীকৃত এবং নাগরিকগণ একটিমাত্র কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। ফ্রান্স, যুক্তরাজ্য, বাংলাদেশ, জাপান, ইতালি প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। উদ্দীপকে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ দেখানো হয়েছে। যথা- A-যুক্তরাজ্য, বাংলাদেশ; B-যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড। ক্ষমতা বণ্টনের ভিত্তিতে সরকার দু'ধরনের। যথা- ১. এককেন্দ্রিক ও ২. যুক্তরাষ্ট্রীয়। এর মধ্যে যুক্তরাজ্য ও বাংলাদেশে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। তাই বলা যায় 'A [গণিত] অংশের দেশগুলোতে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রচলিত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ছকে উল্লেখিত 'A দেশটিতে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমা…
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর