আইনের শাসন প্রতিষ্ঠায় 'গ' বিভাগের ভূমিকা কতটুকু? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সংরক্ষণে উক্ত বিভাগের অর্থাৎ বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। আইনের শাসনের অর্থ হলো আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইনানুযায়ী শাসন করা। এ অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলে সমান এবং সকলের জন্য একই প্রকার আইন প্রযোজ্য। আইনের শাসনকে বলা যায় নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ। আইনের শাসন প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিচার বিভাগ। নাগরিক অধিকার সংরক্ষণেও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিচার বিভাগ রাষ্ট্রের প্রচলিত আইন অনুসারে বিচার কার্যক্রম পরিচালনা করে। রাষ্ট্রীয় আইনের বৈশিষ্ট্য হলো এটি সকল নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য হয়। তাই “আইনের দৃষ্টিতে সকলে সমান” এই বিষয়টি বিচার বিভাগের কাজে বাস্তব রূপ লাভ করে। বিচারকার্য পরিচালনা করতে গিয়ে বিচারকমণ্ডলী অনেক সময় প্রচলিত আইনকে যথেষ্ট স্পষ্ট মনে করেন না। তাই তারা আইনের ব্যাখ্যার মাধ্যমে নতুন আইন সৃষ্টি করেন এবং আইনের শাসনকে সুনিশ্চিত করেন। বিচার বিভাগ নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ করে থাকে। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি বিচার বিভাগের দ্বারস্থ হতে এবং রিট আবেদন করতে পারেন। কোনো নাগরিক যদি নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হন তবে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন। তাছাড়া বিচার বিভাগ সুয়োমোটো রুল জারি করে নাগরিকের অধিকার রক্ষায় ভূমিকা রাখে। বিচার বিভাগের এসব কাজ আইনের শাসন রক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে। উল্লিখিত আলোচনার ভিত্তিতে বলা যায়, মূলত বিচার বিভাগের কাজের মধ্য দিয়েই রাষ্ট্রে আইনের শাসন ও নাগরিক অধিকার সুরক্ষিত হয়। তাই বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সংরক্ষণে বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আইনের শাসন প্রতিষ্ঠায় 'গ' বিভাগের ভূমিকা কতটুকু? তোমার উত্তরের সপক…
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর