শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় বিভাগটির কার্যাবলী বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে সরকারের শাসন বা নির্বাহী বিভাগের প্রতি ইঙ্গিত করা হয়েছে। রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবে প্রয়োগ করে শাসন পরিচালনা এবং সরকারি নীতি বাস্তবায়ন করে। গঠনগতভাবে শাসন বিভাগে দুটি অংশ বিদ্যমান। যথা— রাজনৈতিক ও অরাজনৈতিক শাসক। সাধারণ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে রাজনৈতিক শাসক নির্ধারিত হয়, যারা জনগণের নিকট দায়বদ্ধ থাকেন । যেমন— প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ইত্যাদি। উদ্দীপকে বর্ণিত সরকারের যে বিভাগ দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত তার রাজনৈতিক অংশও জনগণ নির্বাচিত করে। সুতরাং এটি স্পষ্ট যে, উদ্দীপকে সরকারের শাসন বা নির্বাহী বিভাগকে ইঙ্গিত করা হয়েছে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। শাসন বিভাগ রাষ্ট্রের অভ্যন্তরীণ শাসন কার্য পরিচালনা করে। এছাড়াও শাসন বিভাগ সরকারি কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি, অবসর প্রদান; বেতন ও ভাতাদি নির্ধারণ ও প্রদান, প্রশাসনিক নিয়মাবলি প্রণয়ন, জরুরি আইন, অধ্যাদেশ জারি প্রভৃতি করে থাকে। পররাষ্ট্র সংক্রান্ত কাজ শাসন বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান সময়ে প্রত্যেক রাষ্ট্রই অন্য রাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ করে এবং অন্য দেশ কর্তৃক নিযুক্ত রাষ্ট্রদূতকে নিজ দেশে গ্রহণ করে থাকে। এছাড়াও সন্ধি ও চুক্তি সম্পাদন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক স্থাপন বা সদস্যপদ গ্রহণ ও সেখানে নিজ দেশের প্রতিনিধি প্রেরণ করে। রাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত কাজও শাসন বিভাগের ওপর ন্যস্ত। রাষ্ট্রের নিরাপত্তা বিধান করতে শাসন বিভাগ সেনাবাহিনী গঠন ও পরিচালনা করে । এছাড়া রাষ্ট্রের ব্যয়ভার বহন করতে আইনসভার সম্মতিতে শাসন বিভাগ কর ধার্য, অর্থ সংগ্রহ এবং ব্যয় করে থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় বিভাগটির কার্যাবলী বর্ণনা করো।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

গঠনকাঠামো অনুযায়ী আইন বিভাগ প্রধানত দুই প্রকার।

উত্তর

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ যথা: আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাকে বোঝায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না । এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা।

উত্তর

উদ্দীপকে সরকারের শাসন বা নির্বাহী বিভাগের প্রতি ইঙ্গিত করা হয়েছে। রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবে প্রয়োগ করে শাসন পরিচালনা এবং সরকারি নীতি বাস্তবায়ন করে। গঠনগতভাবে শাসন বিভাগে দুটি অংশ বিদ্যমান। যথা— রাজনৈতিক ও অরাজনৈতিক শাসক। সাধারণ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে রাজনৈতিক শাসক নির্ধারিত হয়, যারা জনগণের নিকট দায়বদ্ধ থাকেন । যেমন— প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ইত্যাদি। উদ্দীপকে বর্ণিত সরকারের যে বিভাগ দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত তার রাজনৈতিক অংশও জনগণ নির্বাচিত করে। সুতরাং এটি স্পষ্ট যে, উদ্দীপকে সরকারের শাসন বা নির্বাহী বিভাগকে ইঙ্গিত করা হয়েছে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। শাসন বিভাগ রাষ্ট্রের অভ্যন্তরীণ শাসন কার্য পরিচালনা করে। এছাড়াও শাসন বিভাগ সরকারি কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি, অবসর প্রদান; বেতন ও ভাতাদি নির্ধারণ ও প্রদান, প্রশাসনিক নিয়মাবলি প্রণয়ন, জরুরি আইন, অধ্যাদেশ জারি প্রভৃতি করে থাকে। পররাষ্ট্র সংক্রান্ত কাজ শাসন বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান সময়ে প্রত্যেক রাষ্ট্রই অন্য রাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ করে এবং অন্য দেশ কর্তৃক নিযুক্ত রাষ্ট্রদূতকে নিজ দেশে গ্রহণ করে থাকে। এছাড়াও সন্ধি ও চুক্তি সম্পাদন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক স্থাপন বা সদস্যপদ গ্রহণ ও সেখানে নিজ দেশের প্রতিনিধি প্রেরণ করে। রাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত কাজও শাসন বিভাগের ওপর ন্যস্ত। রাষ্ট্রের নিরাপত্তা বিধান করতে শাসন বিভাগ সেনাবাহিনী গঠন ও পরিচালনা করে । এছাড়া রাষ্ট্রের ব্যয়ভার বহন করতে আইনসভার সম্মতিতে শাসন বিভাগ কর ধার্য, অর্থ সংগ্রহ এবং ব্যয় করে থাকে।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত বক্সে বিচার বিভাগ হবে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বেশকিছু উপায় রয়েছে। যেকোনো রাষ্ট্রের শাসনব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের ভূমিকা অপরিসীম। বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করা। তিনটি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়। এগুলো হলো আইন, শাসন ও বিচার বিভাগ । তাই '?' চিহ্নিত বক্সে বিচার বিভাগ হবে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য যেসব ব্যবস্থা নিতে হবে তা হলো-প্রথমত, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইন বিষয়ে অভিজ্ঞ, সৎ, সাহসী এবং দলীয় রাজনীতির সাথে প্রত্যক্ষ সম্পর্কহীন ব্যক্তিদেরকে বিচারপতি পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, বিচারক নিয়োগের ক্ষেত্রে শাসন বিভাগের মাধ্যমে সরাসরি নিয়োগ পদ্ধতিই উত্তম। এক্ষেত্রে বিচারকমণ্ডলীর সমন্বয়ে গঠিত একটি স্থায়ী কমিটির সুপারিশক্রমে শাসন বিভাগের মাধ্যমে বিচারক নিয়োগ করা জরুরি। তৃতীয়ত, বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব বিধান করা প্রয়োজন। কেননা, কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত থাকলে বিচারকরা নির্ভয়ে ও সততার সাথে বিচারকাজ সম্পাদন করতে পারেন। চতুর্থত, বিচারকদের জন্য আকর্ষণীয় বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। ফলে তারা সৎ ও নির্লোভ থাকবেন এবং হীনমন্যতায় ভুগবেন না। পঞ্চমত, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সময়মতো বিচারকদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ষষ্ঠত, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইন ও শাসন বিভাগের প্রভাবমুক্ত থাকা অত্যাবশ্যক। পরিশেষে বলা যায়, স্বাধীন বিচার বিভাগ আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য পূর্বশর্ত। তাই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য উপরে বর্ণিত বিষয়গুলো গুরুত্বসহকারে বাস্তবায়ন করা প্রয়োজন।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।