উদ্দীপকে ? চিহ্নিত বক্সে কোন বিভাগ হবে? তার স্বাধীনতা নিশ্চিতকরণে তোমার সুপারিশসমসূহ উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত বক্সে বিচার বিভাগ হবে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বেশকিছু উপায় রয়েছে। যেকোনো রাষ্ট্রের শাসনব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের ভূমিকা অপরিসীম। বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করা। তিনটি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়। এগুলো হলো আইন, শাসন ও বিচার বিভাগ । তাই '?' চিহ্নিত বক্সে বিচার বিভাগ হবে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য যেসব ব্যবস্থা নিতে হবে তা হলো-প্রথমত, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইন বিষয়ে অভিজ্ঞ, সৎ, সাহসী এবং দলীয় রাজনীতির সাথে প্রত্যক্ষ সম্পর্কহীন ব্যক্তিদেরকে বিচারপতি পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, বিচারক নিয়োগের ক্ষেত্রে শাসন বিভাগের মাধ্যমে সরাসরি নিয়োগ পদ্ধতিই উত্তম। এক্ষেত্রে বিচারকমণ্ডলীর সমন্বয়ে গঠিত একটি স্থায়ী কমিটির সুপারিশক্রমে শাসন বিভাগের মাধ্যমে বিচারক নিয়োগ করা জরুরি। তৃতীয়ত, বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব বিধান করা প্রয়োজন। কেননা, কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত থাকলে বিচারকরা নির্ভয়ে ও সততার সাথে বিচারকাজ সম্পাদন করতে পারেন। চতুর্থত, বিচারকদের জন্য আকর্ষণীয় বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। ফলে তারা সৎ ও নির্লোভ থাকবেন এবং হীনমন্যতায় ভুগবেন না। পঞ্চমত, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সময়মতো বিচারকদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ষষ্ঠত, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইন ও শাসন বিভাগের প্রভাবমুক্ত থাকা অত্যাবশ্যক। পরিশেষে বলা যায়, স্বাধীন বিচার বিভাগ আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য পূর্বশর্ত। তাই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য উপরে বর্ণিত বিষয়গুলো গুরুত্বসহকারে বাস্তবায়ন করা প্রয়োজন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ? চিহ্নিত বক্সে কোন বিভাগ হবে? তার স্বাধীনতা নিশ্চিতকরণে ত…
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর