উদ্দীপকে জনাব রোহান সরকারের কোন বিভাগে কর্মরত? উক্ত বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায়?
উত্তর: উদ্দীপকে জনাব রোহান সরকারের বিচার বিভাগে কর্মরত। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় নানা রকম করণীয় রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচার কার্য পরিচালনার সময় বিচারকদের স্বাধীনতা ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। স্বাধীন বিচার বিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণ মুক্ত বিচার বিভাগকে বোঝায়। গণতন্ত্রকে সুরক্ষা ও গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে স্বাধীনতা ও নিরপেক্ষ বিচার খুব প্রয়োজন । উদ্দীপকে বলা হয়েছে, জনাব রোহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা শেষ করে সরকারি জজ হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি দেওয়ানী ও ফৌজদারী মামলা নিষ্পত্তি করেন। এরূপ বর্ণনা থেকে সহজে অনুধাবন করা যায় জনাব রোহান সরকারের বিচার বিভাগে কর্মরত আছেন। বিচার বিভাগে স্বাধীনতা রক্ষায় বিচারকদের নিয়োগে নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচারকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। এতে করে বিচার কার্য পরিচালনায় সকল চাপের ঊর্ধ্বে উঠে তারা বিচার কার্য পরিচালনা করতে পারবে। বিচারকদের উঁচু মানের বেতনভাতা নিশ্চিত করতে হবে। তাদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। বিচার বিভাগের জন্য বিচার বিভাগের কর্তৃত্বের পরিধি স্পষ্ট করে লিপিবদ্ধ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সর্বোপরি বিচার বিভাগে আইন ও শাসন বিভাগের হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রোহান সরকারের কোন বিভাগে কর্মরত? উক্ত বিভাগের স্বাধীন…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর