শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] রাষ্ট্রের সরকার ব্যবস্থার মাধ্যমে কোনটিকে তুমি উত্তম মনে কর? মতামত দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] ও 'B [গণিত] রাষ্ট্রের যথাক্রমে গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। এ দুটি রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তম বলে আমি মনে করি। ক্ষমতার উৎসের ভিত্তিতে সরকারের দুটি রূপ দেখা যায়, একটি হলো একনায়কতান্ত্রিক সরকার ও অন্যটি হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকার ব্যবস্থা যেখানে শাসনক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। আর একনায়কতান্ত্রিক সরকার ঠিক এর উল্টো। এখানে একজন শাসক রাষ্ট্রের সকল ক্ষমতা ভোগ ও নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকে 'A [গণিত] সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। এ ধরনের সরকার ব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইনসভার সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগনই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। অন্যদিকে, 'B [গণিত] সরকার হচ্ছে একনায়কতান্ত্রিক সরকার। এখানে সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে বিধায় একটিমাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাক স্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এই ধরনের সরকার ব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষা পেশী শক্তিতে বেশি বিশ্বাস করে। জনগণের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু থাকে না। উপরের আলোচনা থেকে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষায় এবং জনকল্যাণে নিয়োজিত একটি শাসন ব্যবস্থা। যেখানে একনায়ক তান্ত্রিক সরকার ব্যবস্থা সর্বত্র জনকল্যাণ বিঘ্নিত হয়। এ কারণে আমি মনে করি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা থেকে উত্তম।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে 'A ও 'B রাষ্ট্রের সরকার ব্যবস্থার মাধ্যমে কোনটিকে তুমি উ…

Dhaka · 2023

উত্তর

গণতন্ত্র প্রধানত দুই প্রকার। যথা - ১. প্রত্যক্ষ গণতন্ত্র ও ২. পরোক্ষ গণতন্ত্র।

উত্তর

যে সরকার ব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল বা প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশপ্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ছক অনুযায়ী 'AA^{\prime} নামক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতন্ত্র হলো জনগণের শাসন। অর্থাৎ যে শাসন ব্যবস্থার জনগণের হাতে ক্ষমতা থাকে তাকেই গণতন্ত্র বলে। এ শাসন ব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। তবে এক্ষেত্রে জনগণ সরকারি অথবা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনায় অংশ নিয়ে থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বহু রাজনৈতিক দলের উপস্থিতি দেখা যায় যারা জনগণের প্রতিনিধিত্ব করে। এই ধরনের শাসন ব্যবস্থায় গণমাধ্যম ভাবে তাদের মত প্রকাশ করতে পারে। বিচার বিভাগ ও স্বাধীনভাবে জনগণের অধিকার রক্ষায় ভূমিকা পালন করার সুযোগ পায়। উদ্দীপকে 'AA^{\prime} রাতের একাধিক রাজনৈতিক দল ও আইনের শাসন, সরকারের আইনসভার প্রাধান্য শীল সরকার ব্যবস্থা বিদ্যমান । এসব বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে সহজে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ইঙ্গিত করা যায়। কারণ গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল, আইনসভার প্রাধান্য ও দায়িত্বশীল সরকার ব্যবস্থা বিদ্যমান থাকে। এ সরকার ব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা স্বীকৃত সুযোগ পায়। সুতরাং বলা যায় 'AA^{\prime} রাষ্ট্রটিতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'AA^{\prime}ও 'BB^{\prime} রাষ্ট্রের যথাক্রমে গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। এ দুটি রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তম বলে আমি মনে করি। ক্ষমতার উৎসের ভিত্তিতে সরকারের দুটি রূপ দেখা যায়, একটি হলো একনায়কতান্ত্রিক সরকার ও অন্যটি হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকার ব্যবস্থা যেখানে শাসনক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। আর একনায়কতান্ত্রিক সরকার ঠিক এর উল্টো। এখানে একজন শাসক রাষ্ট্রের সকল ক্ষমতা ভোগ ও নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকে 'AA^{\prime} সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। এ ধরনের সরকার ব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইনসভার সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগনই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। অন্যদিকে, 'BB^{\prime} সরকার হচ্ছে একনায়কতান্ত্রিক সরকার। এখানে সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে বিধায় একটিমাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাক স্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এই ধরনের সরকার ব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষা পেশী শক্তিতে বেশি বিশ্বাস করে। জনগণের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু থাকে না। উপরের আলোচনা থেকে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষায় এবং জনকল্যাণে নিয়োজিত একটি শাসন ব্যবস্থা। যেখানে একনায়ক তান্ত্রিক সরকার ব্যবস্থা সর্বত্র জনকল্যাণ বিঘ্নিত হয়। এ কারণে আমি মনে করি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা থেকে উত্তম।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।