উদ্দীপকের শাসন' ব্যবস্থায় তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শাসব্যবস্থায় আমার পাঠ্যবইয়ের ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বিষয়টি প্রতিফলিত হয়েছে। নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির অর্থ হলো সরকারের তিনটি বিভাগের ক্ষমতা স্বতন্ত্র হওয়াই যথেষ্ট নয়, একটি বিভাগ অন্য বিভাগের ওপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে শাসনব্যবস্থার ভারসাম্য রক্ষা করবে। উদ্দীপকে লক্ষ করা যায়, মার্কিন রাষ্ট্রপতি সেদেশের শাসন বিভাগের প্রধান। তবে তিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী নয়। কেননা, আইন ও বিচার বিভাগ রাষ্ট্রপতির ক্ষমতায় যৌক্তিক নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। মূলত আইন, শাসন ও বিচার বিভাগ পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে মার্কিন শাসনব্যবস্থায় গতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করে। উদ্দীপকে বর্ণিত মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থার এরূপ বিষয়ের সাথে ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির ধারণার সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের শাসনব্যবস্থায় ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির বিষয়টিই প্রতিফলিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শাসন' ব্যবস্থায় তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টি প্রতিফলিত …
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর