কার্যকর ও ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় উদ্দীপকের উপরোক্ত বিষয়টির গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: কার্যকর ও ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় উদ্দীপকের বিষয়টির অর্থাৎ ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির গুরুত্ব অত্যধিক। ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির মূলকথা হলো— আইন, শাসন ও বিচার বিভাগ পৃথকভাবে কাজ করলেও পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, কোনো না কোনোভাবে একটি বিভাগ আরেকটি বিভাগের ওপর নির্ভরশীল থাকে। সরকারের প্রতিটি বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করা সত্ত্বেও এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা কিছুটা নিয়ন্ত্রণের মাধ্যমে ভারসাম্য রক্ষিত হয়। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল থেকে শুরু করে আধুনিক যুগে সপ্তদশ শতাব্দীর ফরাসি দার্শনিক মন্টেস্কুর হাতে এসে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পূর্ণাঙ্গ রূপ লাভ করে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিবর্তিত রূপ হিসেবে রাষ্ট্রব্যবস্থায় কার্যকর হয়েছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। পৃথিবীর উন্নত প্রায় সব রাষ্ট্রেই একদিকে যেমন সরকারের তিনটি বিভাগের ক্ষমতাকে সুনির্দিষ্টভাবে বিভক্ত করা হয়েছে, তেমনি তিনটি বিভাগের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার নীতিকেও ধারণ করা হয়েছে। এর ফলে সরকারের এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করা সম্ভব হচ্ছে। এতে করে সরকারের কোনো বিভাগের পক্ষে যেমন স্বেচ্ছাচারী হবার প্রবণতা রোধ হয়েছে তেমনি তাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টির পথও প্রশস্ত হয়েছে। পরিশেষে বলা যায়, ক্ষমতার ভারসাম্য নীতি থাকার কারণে রাষ্ট্রের প্রতিটি বিভাগ একদিকে যেমন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তেমনি প্রত্যেক বিভাগের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনাও থাকে না। ফলে কার্যকর ও ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
কার্যকর ও ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় উদ্দীপকের উপরোক্ত…
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর