তুমি কি মনে কর, 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থা 'খ' রাষ্ট্রের চেয়ে উত্তম? মতামত দাও।
উত্তর: রাতুল এবং পারভেজের রাষ্ট্রের সরকার ব্যবস্থা অর্থাৎ সংসদীয় শাসিত সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার মধ্যে আমি সংসদীয় সরকার ব্যবস্থাকে উত্তম বলে মনে করি। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন নামমাত্র রাষ্ট্রপ্রধান। এখানে সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী । আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি একই সাথে সরকার ও রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় সংসদীয় সরকার ব্যবস্থা বেশি দায়িত্বশীল। সংসদীয় সরকারে আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরা মন্ত্রীসভা গঠন করেন বলে আইনসভা ও শাসন বিভাগের মধ্যে বিরোধের আশঙ্কা খুবই কম। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রীরা আইনসভার সদস্য না হওয়ায় আইনসভা ও শাসন বিভাগের মধ্যে বিরোধের যথেষ্ঠ আশঙ্কা থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্য পরিচালিত হয় বলে রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় উৎকৃষ্ট আইন প্রণয়ন ও উন্নত ধরনের শাসন সম্ভব হয়। আবার সংসদীয় সরকারের মন্ত্রিসভা আইনসভার কাছে দায়ী থাকে বলে মন্ত্রীরা স্বেচ্ছাচারী হতে পারেন না। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থাকে বলে মন্ত্রীদের স্বেচ্ছাচারী হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও সংসদীয় সরকার সাধারণত রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় অধিক গণমুখী হতে পারে। কারণ সংসদীয় সরকার হলো জনমতভিত্তিক শাসনব্যবস্থা। গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়নে মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা সবচেয়ে বেশি উপযোগী। গণতান্ত্রিক শাসনব্যবস্থার জনমতের প্রাধান্য, বহুদলীয় ব্যবস্থা, প্রতিনিধিত্বমূলক সরকার, নির্বাচন, নমনীয়তা প্রভৃতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলি সংসদীয় সরকার ব্যবস্থায় বিদ্যমান। আলোচনা শেষে বলা যায়, আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাসমূহের মধ্যে সর্বোত্তম শাসনব্যবস্থা হলো মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থা। কেননা এ সরকার জনসাধারণ কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় এবং জনমত দ্বারা নিয়ন্ত্রিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থা 'খ' রাষ্ট্রের চেয়ে উত…
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর