শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত রাষ্ট্র দুটোর সরকার ব্যবস্থায় মধ্যকার কয়েকটি পার্থক্য তুলে ধরো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত রাষ্ট্র দুটোর সরকারব্যবস্থা হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশ ও আমেরিকা উভয় রাষ্ট্রেই গণতন্ত্র থাকলেও সরকার পদ্ধতি ভিন্ন। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। অন্যদিকে আমেরিকায় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যে নানাবিধ বৈসাদৃশ্য রয়েছে। যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। অন্যদিকে, যে শাসনব্যবস্থায় শাসনকার্য পরিচালনার ভার রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ভিন্ন ভিন্ন ব্যক্তি। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান একই ব্যক্তি । সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যগণকে আইনসভার সদস্য হতে হয়। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রীগণ সাধারণত আইনসভার সদস্য নন। সংসদীয় সরকারের আইনসভা যেকোনো সময় অনাস্থা প্রস্তাব এনে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারে। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারের আইনসভা মন্ত্রীদের পদচ্যুত করতে পারে না । জরুরি অবস্থা মোকাবিলায় সংসদীয় সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় জরুরি পরিস্থিতি মোকবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সুতরাং সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকার গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দুটি রূপ হলেও উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত রাষ্ট্র দুটোর সরকার ব্যবস্থায় মধ্যকার কয়েকটি পা…

উদ্দীপক

কলেজ ছাত্র সুমন বিভিন্ন দেশের সরকারব্যবস্থা নিয়ে পড়াশোনা করে জানতে পারলো, বাংলাদেশ ও আমেরিকা উভয় রাষ্ট্রেই গণতন্ত্র থাকলেও সরকার পদ্ধতি ভিন্ন। উভয় রাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কর্তৃত্বের ক্ষেত্রে তাই ব্যাপক পার্থক্য বিদ্যমান।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

গণতন্ত্র দুই প্রকার।

উত্তর

রাষ্ট্রের একটি অপরিহার্য মৌলিক উপাদান হলো সরকার । সরকার একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা ও স্বাধীনতা রক্ষা এবং নাগরিকদের নৈতিক, আর্থিক ও মানবিক বিকাশ সাধন সরকারের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিটি সরকার তিনটি বিভাগ তথা আইন, শাসন ও বিচার বিভাগ নিয়ে গঠিত হয়। সরকারের মাধ্যমেই রাষ্ট্রের উদ্দেশ্যে সাধিত হয় । এটি হলো রাষ্ট্রের ইচ্ছাকে গঠন ও কার্যকর করার যন্ত্র ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রাষ্ট্র দুটোর সরকারব্যবস্থা হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশ ও আমেরিকা উভয় রাষ্ট্রেই গণতন্ত্র থাকলেও সরকার পদ্ধতি ভিন্ন। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। অন্যদিকে আমেরিকায় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যে নানাবিধ বৈসাদৃশ্য রয়েছে। যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। অন্যদিকে, যে শাসনব্যবস্থায় শাসনকার্য পরিচালনার ভার রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ভিন্ন ভিন্ন ব্যক্তি। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান একই ব্যক্তি । সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যগণকে আইনসভার সদস্য হতে হয়। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রীগণ সাধারণত আইনসভার সদস্য নন। সংসদীয় সরকারের আইনসভা যেকোনো সময় অনাস্থা প্রস্তাব এনে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারে। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারের আইনসভা মন্ত্রীদের পদচ্যুত করতে পারে না । জরুরি অবস্থা মোকাবিলায় সংসদীয় সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় জরুরি পরিস্থিতি মোকবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সুতরাং সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকার গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দুটি রূপ হলেও উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে।

উত্তর

বাংলাদেশ ও আমেরিকা রাষ্ট্র দুটোর মধ্যে যে ক্ষেত্রে মিল আছে তাহলো গণতন্ত্র । গণতন্ত্রের সাফল্যের অনেকগুলো শর্ত রয়েছে । গণতন্ত্রের সাফল্যের জন্য দরকার গণতান্ত্রিক চেতনাসম্পন্ন জনগণ । অর্থাৎ গণতন্ত্রকে চাপিয়ে দিলেই হবে না, জনগণের মধ্যে গণতন্ত্রকে যথাযথভাবে অনুধাবন করার বোধশক্তি ও চর্চা করার মানসিকতা থাকতে হবে। অন্যথায় গণতন্ত্র কখনও সাফল্য লাভ করবে না। কোনো সমাজে গণতন্ত্রের ঐতিহ্য না থাকলে সেখানে গণতান্ত্রিক শাসন সফল হয় না। গণতন্ত্রকে সফল করতে হলে চাই ব্যাপক শিক্ষার প্রসার। শিক্ষা মানুষকে আত্মসচেতন, আত্মমর্যাদাবান, কর্তব্যনিষ্ঠ ও অধিকার সচেতন করে তোলে। এর ফলে গণতন্ত্র সর্বশ্রেষ্ঠ সরকারে পরিণত হয়। সমাজে আর্থিক সমতা বিধান করতে না পারলে গণতন্ত্র সফল হতে পারে না। এজন্য অর্থনৈতিক সাম্য গণতন্ত্রের সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত বলে বিবেচিত হয় । গণতান্ত্রিক শাসন জনমতের ওপর নির্ভরশীল। নির্বাচনে ক্ষমতা হারানোর ভয়ে ক্ষমতাসীন সরকার সাধারণত জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সুসংগঠিত রাজনৈতিক দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের সফলতার অন্যতম পূর্বশর্ত হলো মুক্ত ও স্বাধীন প্রচার মাধ্যম। গুরুত্বের জন্য সংবাদমাধ্যমকে রাষ্ট্রের 'চতুর্থ এস্টেট' বলে অভিহিত করা হয়েছে। গণতন্ত্রের সাফল্যের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতিকে অন্যতম পূর্বশর্ত হিসেবে গণ্য করা হয়ে থাকে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় শাসনকে শক্তিশালী করা যায়। আর স্থানীয় স্বায়ত্তশাসন গণতন্ত্রকে শক্তিশালী করে।গণতন্ত্রের সফলতার জন্য লিখিত সংবিধান বড় ভূমিকা রাখে। গণতন্ত্রের সফলতার আরেকটি পূর্বশর্ত হলো রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করা। অর্থাৎ, 'আইনের দৃষ্টিতে সবাই সমান' এ নীতির বাস্তবায়ন প্রয়োজন । ধনী, দরিদ্র, দুর্বল, ক্ষমতাবান নির্বিশেষে সবার ব্যাপারে আইন সমানভাবে প্রযোজ্য না হলে গণতন্ত্র সফল হবে না । উপরের শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গণতন্ত্রের সাফল্য নির্ভর করে। তাই আধুনিক সমস্যাসঙ্কুল রাষ্ট্রে নানাবিধ সংকটের মোকাবিলা করে গণতন্ত্রকে সফল করতে উল্লিখিত শর্তগুলো পূরণে সব নাগরিক, দল ও সরকারের সচেষ্ট হওয়া উচিত।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।