উপরের ছকের 'ক' সরকারের সাথে 'খ' সরকারের পার্থক্য নির্দেশ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'ক' ও 'খ' সরকার দুটি হলো যথাক্রমে গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক সরকার। এ দুটি সরকার ব্যবস্থার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। উদ্দীপকে উল্লেখিত 'ক' সরকারের বৈশিষ্ট্যগুলো হলো— জনগণের শাসন, স্বাধীন প্রচার মাধ্যম এবং সার্বভৌম আইনসভা, যা গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে নির্দেশ করে । অন্যদিকে 'খ' সরকারের বৈশিষ্ট্যসমূহ হলো— এক ব্যক্তি বা দলের শাসন, নিয়ন্ত্রিত প্রচার মাধ্যম এবং প্রহসনমূলক আইনসভা । এগুলো মূলত একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। এ শাসনব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসনকাজ পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা থাকায় কোনো ধরনের বিদ্রোহ বা বিপ্লবের প্রয়োজন হয় না। তাছাড়া গণতন্ত্রে একাধিক দলের উপস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, আইনসভার সার্বভৌম ক্ষমতা, শাসনব্যবস্থার নমনীয়তা প্রভৃতি জনগণের ক্ষমতায়নকে সুদৃঢ় করে তোলে । অন্যদিকে, গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা হলো একনায়কতন্ত্র । একনায়কতন্ত্র এমন এক ধরনের শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে। একনায়কতন্ত্র এক ব্যক্তি ও এক দলের স্বৈরতান্ত্রিক শাসন। একনায়কতন্ত্রে বিপরীত মত সহ্য করা হয় না, শাসকের মতামতই চূড়ান্ত বিবেচিত হয়। একনায়ক জনগণের সম্মতির বা জবাবদিহির কোনো তোয়াক্কা করে না। একনায়কের ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হয়। একনায়কতন্ত্র প্রগতি বিরোধী। একনায়কতন্ত্র ভিন্ন মত ও আদর্শকে কঠোরভাবে দমন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উপরের ছকের 'ক' সরকারের সাথে 'খ' সরকারের পার্থক্য নির্দেশ করো।
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর