উপরের ছকে বর্ণিত 'ক' ও 'খ' সরকারের মধ্যে কোনটিকে তুমি শ্রেষ্ঠ সরকার বলবে? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও ৷
উত্তর: উপরের ছকে বর্ণিত 'ক' ও 'খ' সরকারের মধ্যে আমি 'ক' সরকার ব্যবস্থাকে উত্তম মনে করি। শান্তি- -শৃঙ্খলা ও স্বাধীনতা রক্ষা করা এবং নাগরিকদের নৈতিক, আর্থিক ও মানবিক বিকাশ সাধন রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য। আর রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। চলমান বিশ্বে নানা ধরনের সরকারের অস্তিত্ব লক্ষ করা যায়— গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা তার মধ্যে উল্লেখযোগ্য। উদ্দীপকে 'ক' সরকার পদ্ধতি বা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আধুনিক সরকার ব্যবস্থাগুলোর মধ্যে সর্বোত্তম। এ ব্যবস্থায় ক্ষমতার উৎস হলো জনগণ। গণতান্ত্রিক ব্যবস্থায় বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। অন্যদিকে 'B [গণিত] রাষ্ট্রে বিদ্যমান সরকারব্যবস্থা হলো একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা। কেননা একনায়কতন্ত্রে একনায়ক তার কার্যাবলির জন্য কারো কাছে দায়বদ্ধ থাকে না। ফলে এটি একটি দায়িত্বহীন শাসন ব্যবস্থায় পরিণত হয়। গণতান্ত্রিক সরকারব্যবস্থা জনমতভিত্তিক শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় জনমতের ভিত্তিতে শাসনকার্য পরিচালিত হয় বলে জনআকাঙ্ক্ষা পূর্ণ হয়। অন্যদিকে, একনায়কতন্ত্রে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। এখানে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়। গণতন্ত্র নমনীয় শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থায় সরকারকে সহজেই পরিবর্তন করা যায়। কিন্তু একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় ক্ষমতার অতি কেন্দ্রীকরণ হয়ে থাকে। যার কারণে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। ফলে সুশাসনও নিশ্চিত হয় না। উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, 'ক' সরকার গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, 'খ' সরকার একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে অধিক জনকল্যাণমূলক। আর তাই 'ক' সরকার ব্যবস্থা অর্থ্যাৎ গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে আমি উত্তম মনে করি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উপরের ছকে বর্ণিত 'ক' ও 'খ' সরকারের মধ্যে কোনটিকে তুমি শ্রেষ্ঠ সরকার…
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর