'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থায় বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
উত্তর: 'ক' রাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। আধুনিক বিশ্বের যতগুলো শাসন ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় ও বহু প্রচলিত শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। জনগণই রাষ্ট্রীয় ক্ষমতা সকল উৎস হিসেবে গণতন্ত্রের পরিগণিত হয়। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সরকার জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে থাকে। এতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতিফলন ঘটে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো এটি একটি নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা। প্রতিনিধি মূলক সরকারব্যবস্থার অন্যতম ধারক হলো গণতন্ত্র। এখানে জাতীয় নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সে দল সরকার গঠন করে। তাই সংখ্যাগরিষ্ঠতা এর অন্যতম এক বৈশিষ্ট্য। এ শাসনব্যবস্থায় জনগণ সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করে। এ ব্যবস্থা জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরাই শাসন ক্ষমতা পরিচালনা করে। গণতন্ত্রের অন্য আরেক বৈশিষ্ট্য হলো এটি একটি দায়িত্বশীল বা জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা। এ শাসন ব্যবস্থায় জনমতের প্রাধান্য লক্ষ্য করা যায়। এছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি বহুদলীয় শাসন ব্যবস্থা, আইনের শাসনের প্রাধান্য, সংবিধানের প্রাধান্য, বিচার বিভাগের নিরপেক্ষতা, স্বাধীন প্রচার মাধ্যম ও নাগরিক অধিকারের ধারক। এরূপ নানা রূপ জনকল্যাণমূলক বৈশিষ্ট্যের সমন্বয়ে গণতন্ত্রের জনপ্রিয় শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থায় বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর