শেয়ারFacebookWhatsApp

'ক' ও 'খ' রাষ্ট্রের শাসন ব্যবস্থার মধ্যে তুমি কোন শাসন ব্যবস্থাকে উত্তম বলে মনে কর? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে 'ক' রাষ্ট্রের গণতান্ত্রিক এবং 'খ' লাস্টে একনায়ক তান্ত্রিক শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়। এই দুটি শাসন ব্যবস্থার মধ্যে আমি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে উত্তম বলে মনে করি। ক্ষমতার উৎসের ভিত্তিতে সরকারের দুটি রূপ দেখা যায়। একটি হলো একনায়ক তান্ত্রিক সরকার ব্যবস্থা এবং অন্যটি হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকার ব্যবস্থা যেখানে সরকার ক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে একনায়ক তান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ঠিক উল্টো পথে চলে। এখানে একজন শাসক রাষ্ট্রের সকল ক্ষমতার ভোগ ও নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের গণতান্ত্রিক সরকারের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়। এ ধরনের সরকার ব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইন সভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। এক কথায় বলা যায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার জনগণের মতামতকেই প্রাধান্য দিয়ে থাকে। অন্যদিকে 'খ' রাষ্ট্রের একনায়কতান্ত্রিক সরকার প্রতিচ্ছবি সুস্পষ্ট। কেননা, এখানে সরকার সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে জনগণের মতামত কে প্রাধান্য দেয় না।এক নেতার আদেশেই এখানে আইন বলে গণ্য হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসন মূলক হয়ে থাকে। এ ধরনের সরকার ব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষায় বেশি শক্তিতে বেশি বিশ্বাস করে। জনগণের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই থাকে না। উপরিউক্ত আলোচনা পরিশেষে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষার এবং জনকল্যাণে নিয়োজিত একটি শাসন ব্যবস্থা। সেখানে একনায়ক তান্ত্রিক সরকার ব্যবস্থায় সর্বত্র কল্যাণে বিঘ্নিত করে। এ কারণে আমি মনে করি গণতান্ত্রিক সরকার সকল সরকার ব্যবস্থা থেকে উত্তম।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'ক' ও 'খ' রাষ্ট্রের শাসন ব্যবস্থার মধ্যে তুমি কোন শাসন ব্যবস্থাকে উ…

উদ্দীপক

'ক' রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকার জনগণের মতামত কে প্রাধান্য দিয়ে থাকে। অপরদিকে, 'খ' রাষ্ট্রের সরকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামতকে প্রাধান্য দেয় না। একে নেতার আদেশেই এখানে আইন বলে গণ্য হয়।

Sylhet · 2023

উত্তর

গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিংকনের সংজ্ঞাটি হলো- গণতন্ত্র হলো জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যানার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা।

উত্তর

যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সব ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ তার সব কাজ ও নীতির জন্য আইন পরিষদের কাজের জন্য দায়ী থাকে, তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বলে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রীরা ব্যক্তিগত ও যথাযথভাবে আইন পরিষদের কাছে দায়ী থাকে। এরূপ বৈশিষ্ট্য কারণে একে দায়িত্বশীল সরকার ব্যবস্থা ও বলা হয়।

উত্তর

'ক' রাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। আধুনিক বিশ্বের যতগুলো শাসন ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় ও বহু প্রচলিত শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। জনগণই রাষ্ট্রীয় ক্ষমতা সকল উৎস হিসেবে গণতন্ত্রের পরিগণিত হয়। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সরকার জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে থাকে। এতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতিফলন ঘটে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো এটি একটি নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা। প্রতিনিধি মূলক সরকারব্যবস্থার অন্যতম ধারক হলো গণতন্ত্র। এখানে জাতীয় নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সে দল সরকার গঠন করে। তাই সংখ্যাগরিষ্ঠতা এর অন্যতম এক বৈশিষ্ট্য। এ শাসনব্যবস্থায় জনগণ সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করে। এ ব্যবস্থা জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরাই শাসন ক্ষমতা পরিচালনা করে। গণতন্ত্রের অন্য আরেক বৈশিষ্ট্য হলো এটি একটি দায়িত্বশীল বা জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা। এ শাসন ব্যবস্থায় জনমতের প্রাধান্য লক্ষ্য করা যায়। এছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি বহুদলীয় শাসন ব্যবস্থা, আইনের শাসনের প্রাধান্য, সংবিধানের প্রাধান্য, বিচার বিভাগের নিরপেক্ষতা, স্বাধীন প্রচার মাধ্যম ও নাগরিক অধিকারের ধারক। এরূপ নানা রূপ জনকল্যাণমূলক বৈশিষ্ট্যের সমন্বয়ে গণতন্ত্রের জনপ্রিয় শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে।

উত্তর

উদ্দীপকে 'ক' রাষ্ট্রের গণতান্ত্রিক এবং 'খ' লাস্টে একনায়ক তান্ত্রিক শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়। এই দুটি শাসন ব্যবস্থার মধ্যে আমি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে উত্তম বলে মনে করি। ক্ষমতার উৎসের ভিত্তিতে সরকারের দুটি রূপ দেখা যায়। একটি হলো একনায়ক তান্ত্রিক সরকার ব্যবস্থা এবং অন্যটি হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকার ব্যবস্থা যেখানে সরকার ক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে একনায়ক তান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ঠিক উল্টো পথে চলে। এখানে একজন শাসক রাষ্ট্রের সকল ক্ষমতার ভোগ ও নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের গণতান্ত্রিক সরকারের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়। এ ধরনের সরকার ব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইন সভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। এক কথায় বলা যায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার জনগণের মতামতকেই প্রাধান্য দিয়ে থাকে। অন্যদিকে 'খ' রাষ্ট্রের একনায়কতান্ত্রিক সরকার প্রতিচ্ছবি সুস্পষ্ট। কেননা, এখানে সরকার সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে জনগণের মতামত কে প্রাধান্য দেয় না।এক নেতার আদেশেই এখানে আইন বলে গণ্য হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসন মূলক হয়ে থাকে। এ ধরনের সরকার ব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষায় বেশি শক্তিতে বেশি বিশ্বাস করে। জনগণের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই থাকে না। উপরিউক্ত আলোচনা পরিশেষে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষার এবং জনকল্যাণে নিয়োজিত একটি শাসন ব্যবস্থা। সেখানে একনায়ক তান্ত্রিক সরকার ব্যবস্থায় সর্বত্র কল্যাণে বিঘ্নিত করে। এ কারণে আমি মনে করি গণতান্ত্রিক সরকার সকল সরকার ব্যবস্থা থেকে উত্তম।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।