আইনের শাসন প্রতিষ্ঠায় ইঙ্গিতকৃত বিভাগের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: আইনের শাসন প্রতিষ্ঠায় ইঙ্গিতকৃত বিভাগের অর্থাৎ বিচার বিভাগের ভূমিকা অতীত গুরুত্বপূর্ণ। সরকার তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হল বিচার বিভাগ। বিচার বিভাগ সারাদেশে এর নিম্ন আদালত, মধ্যম আদালত এবং উচ্চ আদালত দ্বারা বিচার কার্য পরিচালনা করে। কোথাও নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে মনে হলে বিচার বিভাগ সেখানে নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে মনে হলে বিচার বিভাগ সেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আর আইনের শাসন প্রতিষ্ঠায় এর বিকল্প নেই। আনিস শাসন বলতে বোঝায়, সকলের জন্য আইনের সমান প্রয়োগ এবং তা দ্বারা ন্যায় বিচার নিশ্চিত করা। বিচার বিভাগ বর্তমানে স্বাধীনভাবে নাগরিক অধিকার রক্ষা ও ব্যক্তি স্বাধীনতার রক্ষার অন্যতম রক্ষাকবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচার বিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইনের প্রণয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, তদন্ত সংক্রান্ত কাজ প্রভৃতির মাধ্যমে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার কাজ করে। সরকার বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানের লিপিবদ্ধ নাগরিক অধিকারে হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তা প্রতিহত করে। সুস্থ - সুন্দর নাগরিক জীবন গঠনে আইনের শাসন অপরিহার্য, আর বিচার বিভাগী এ নিশ্চয়তা বিধান করে থাকে। পরিশেষে বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অপরিসীম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আইনের শাসন প্রতিষ্ঠায় ইঙ্গিতকৃত বিভাগের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর